এক ইউরোপীয় রমনীর মসলিনের পোশাক। ১৮৫৫ সালে লস এঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্টে মসলিনের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিলো। প্রদর্শনীতে এই পোশাকটি স্থান পায়। সোর্স—ব্রিটিশ লাইব্রেরি
ঐতিহ্য ও কৃষ্টি
হারিয়ে গেল মসলিন

নিজেই আঙ্গুল কাটতো তাঁতী

আহমেদ রাজু

মসলিন কাপড় বিলুপ্ত হওয়া সম্পর্কে এতদিন একটি ধারণা প্রচলিত ছিলো ইংরেজ সরকার তাঁতীদের আঙ্গুল কেটে দিতো। যদিও এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গবেষণায় বেরিয়ে আসছে তাঁতীরা মসলিন বোনার কাজ করতে আগ্রহী ছিলো না। তাই তারা নিজেই নিজের বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলতো, যাতে এই কাজ আর করতে না হয়।

পলাশীর যুদ্ধের পর মসলিন সংগ্রহের জন্য গোমস্তা নিয়োগ করে কোম্পানি সরকার। তারা ছিলো কোম্পানির বেতনভুক্ত কর্মচারী। এই গোমস্তারা মসলিন সংগ্রহের জন্য হয়ে উঠে নিষ্ঠুর। চালাতে থাকে অমানবিক নির্যাতন-অত্যাচার। মসলিন তাঁতীরা তখন দিশেহারা হয়ে উঠে।

গরীব চাষীকে টাকা ধার দিয়ে কম দামে তার কাছ থেকে নেয়া হতো কার্পাস। দেশি মানুষদের মধ্যে এক শ্রেণির লোক দালাল ও পাইকার হিসেবে কাজ করতো। তারা তাঁতীদের ঠকাতো।

১৭৬০ সালে এক টাকায় পাওয়া যেতো একমণ চাল। একজন তাঁতি তখন মসলিনের কাজ করে মাসে পেতো দুই টাকা। অর্থাৎ একমাস কাজ করে পেতো দুই মণ চালের দাম!

এতো কম মজুরি পাওয়ায় তাদের পরিবারের খাবারই জুটতো না। তবুও গোমস্তারা জোর-জবরদস্তি করে মসলিন বুনতে বাধ্য করতো তাঁতীদের।

এরপর ঢাকাই মসলিন রফতানির ওপর উচ্চহারে করারোপ করা হয়, ফলে বিলেতে মসলিনের দাম বেড়ে যায় অস্বাভাবিক। সেখানে বিক্রি কমে যায় মসলিন।

ঊনবিংশ শতাব্দীতে ইংরেজ সরকার স্থানীয় শিল্পকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নেয়। দেশিয় বস্ত্রের ওপর ৭০ থেকে ৮০ শতাংশ করারোপ করা হয়।

পক্ষান্তরে ব্রিটেনে প্রস্তুতকৃত আমদানি করা কাপড়ের ওপর কর ছিলো ২ থেকে ৪ শতাংশ। বিলেতের সস্তা সুতো আসতে থাকে। আর তা থেকে তৈরি হতে থাকে সস্তা কাপড়। হারিয়ে যেতে থাকে ঢাকাই মসলিন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা