ঐতিহ্য ও কৃষ্টি

সেই কালো রাত: ‘শেখ রাসেলের করুণ কাহিনি’

সাংস্কৃতিক প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেল। ১৯৭৫ সালের আগস্ট মাসে তার বয়স ছিলো মাত্র ১০ বছর ১০ মাসের মতো।

তবুও খুনিদের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি নিস্পাপ শিশু রাসেল। পঁচাত্তরের ১৫ আগস্টের সেই ভয়াল কালরাতে বুকের তাজা রক্তে শুধু ধানমন্ডির ৩২ নাম্বারের বাড়ির ফ্লোরই ভেজেনি, ভিজেছে লাখো-কোটি মানুষের হৃদয়-চোখ। শত্রুর বুলেটে ক্ষত-বিক্ষত ছোট্ট রাসেলের নিস্পাপ মুখে আজও ফুটে উঠে মানবতা লুণ্ঠিত হওয়ার গল্প। সেই করুণ কাহিনী নিয়ে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘শেখ রাসেলের করুণ কাহিনি’ শিরোনামের পালাগানের আসর।

নিজের রচনায় ইসলাম উদ্দিন পালাকার কণ্ঠে তুলে ধরেছেন পঁচাত্তরের ১৫ আগস্টের ভয়াবহ ট্রাজেডির সেই শোকগাঁথা। কথা আর সুরে চিত্রিত করেছেন সেই কালো রাতের বর্ণনা।

বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হয় অনন্য এই আয়োজন। আসরের উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

পালার পরিবেশনাতে ইসলাম উদ্দিন পালাকার ১৯৭৫ সালের ১৫ আগস্টের হৃদয়বিদারক ঘটনাগুলো তুলে ধরেছেন সুরে সুরে। তখন সবেমাত্র চতুর্থ শ্রেণির ছাত্র রাসেল। তার চোখের সামনেই একে একে হত্যা করা হয়েছিল তার বাবা, ভাই-ভাবিসহ অনেককেই। মায়ের কাছে গিয়ে বাঁচার আকুতি জানিয়ে হতবিহ্বল রাসেল ঘাতকদের কাছে উপহার পেয়েছিল তপ্ত বুলেট এবং স্নেহময়ী জননীর রক্তাক্ত দেহ।

সব শিশুর বাসযোগ্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু তার জীবনের উজ্জ্বল সময়গুলো উৎসর্গ করেছেন। কিন্তু দেশ স্বাধীন করে নিজেকে জীবন দিতে হলো, এমনকি শিশু পুত্রটির জীবনও রক্ষা করা গেল না। সেই কালো রাতের নৃশংসতা ও নির্মমতা নিয়েই বিন্যস্ত হয়েছে পালাটির কাহিনী।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা