ঐতিহ্য ও কৃষ্টি

ভারতের তাজমহলে বোমাতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : তাজমহলে বোমাতঙ্কে ভেতরে আটকেপড়া পর্যটকদের বের করে দরজা তালাবদ্ধ করে দিয়েছেন নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে হঠাৎ করে বোমাতঙ্কে পর্যটকদের বের করে আনা হয়েছে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানান, তাজমহলে বোমা রাখা রয়েছে।

খবর পাওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দ্রুত খালি করে দেওয়া হয় তাজমহল। বন্ধ করে দেওয়া হয় সব দরজা। এলাকা খালি করার কাজ করতে শুরু করে পুলিশ। খবর আনন্দবাজারের।

এর আগে সকাল সাড়ে ৭টার মধ্যে তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা। তারপর গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়।

সিআইএসএফ ও বিস্ফোরক বিশেষজ্ঞরা বিভিন্ন স্থানে সন্ধান চালান। পুলিশ জানিয়েছে, প্রথমে মনে করা হয়েছিল আলিগড় থেকে ফোন আসছে, পরে ফিরোজাবাদ থেকেও ফোন পাওয়ার কথা জানিয়েছেন পুলিশকর্মীরা।

দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর গত বছর সেপ্টেম্বরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাজমহল। করোনা সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহলের দরজা।

তবে বেশ কিছু বিধিনিষেধ মেনেই এখনও তাজমহল দর্শন করতে হচ্ছে পর্যটকদের। দূরত্ববিধি বজায় রাখার পাশাপাশি আগত পর্যটকদের হাত স্যানিটাইজ করার দিকেও জোর দেওয়ার কথা জানিয়েছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (আগ্রা সার্কেল) সুপারিন্টেডেন্ট প্রত্নতত্ত্ববিদ বসন্ত কুমার স্বর্ণকার।

তিনি বলেছিলেন, তাজমহলে মাস্ক পরা বাধ্যতামূলক। পর্যটকদের অনলাইনে টিকিট কাটতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা