সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মুহম্মদ মনসুর উদ্দিন’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: শহিদ তিতুমীরের জন্ম

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শুক্রবার (৩১ জানুয়ারি) ১৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রজব, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: সুপ্রিয়া দেবী’র প্রয়াণ

ঘটনাবলী

৬৫৯ - খারেজীদের বিরুদ্ধে নহরওয়া যুদ্ধ সংঘটিত হয়।

১৬০০ - ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের ফরমান বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়।

১৬০৬ - ব্রিটিশ সংসদ ভবন উড়িয়ে দেয়ার মূল ষড়যন্ত্রকারী গাই ফক্স আত্মহত্যা করেছিলো।

১৮৫৭ - রানি ভিক্টোরিয়া কানাডার রাজধানী হিসেবে অটোয়াকে পছন্দ করেন।

১৯০৯ - আমেরিকার বিখ্যাত ম্যানহাটন সেতু উদ্বোধন করা হয়।

১৯৪৩ - সোভিয়েত লাল ফৌজ ১৭ মাসব্যাপী বীরত্বপূর্ণ লড়াইয়ের পর জার্মান দখল থেকে স্তালিনগ্রাদ পুনরুদ্ধার করে।

১৯৪৪ - হাঙ্গেরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫০ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হাইড্রোজেন বোমা নামে একটি বোমা তৈরির কর্মসূচির কথা ঘোষণা দেন।

১৯৫২ - মওলানা ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ নামে রাজনৈতিক দল গঠন।

১৯৬৩ - ময়ূরকে ভারতের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয়।

১৯৬৮ - নাউরু স্বাধীনতা লাভ করে।

১৯৭২ - ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযোদ্ধারা অস্ত্র সমর্পণ করেন।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, ফিজি এবং নিউজিল্যান্ড।

১৯৭৯ - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বিপ্লবের সফল নেতা ইমাম খোমেনী ১৫ বছর পর স্বদেশভূমি ইরানে প্রত্যাবর্তন করেন।

১৯৮৩ - নাইজেরিয়ায় সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়।

১৯৯৯ - সুন্দরবনে ‘বিশ্ব ঐতিহ্য’ ফলক উদ্বোধন করা হয়।

১৯৯৯ - রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বোরিস ইয়েলৎসিন পদত্যাগ করেন।

১৯৯৬ - শ্রীলঙ্কার কলোম্বতে বিস্ফোরকে ভরপুর একটি ট্রাক সেন্ট্রাল ব্যাংকে ঢুকে পড়ে। এ বিস্ফোরণে প্রায় ৮৬ জনের মৃত্যু ঘটে ও ১৪শ জন আহত হয়।

২০০০ - প্রশান্ত মহাসাগরে আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট-২৬১ দূর্ঘটনার শিকার হয়। বিমানের ৮৮ জন যাত্রীর সলিল সমাধি হয়।

২০১০ - অ্যাভাটার সারাবিশ্বে $২ বিলিয়ন ডলার আয় করে।

২০১২ - টয়োটা করোলা ৩৭ মিলিয়ন গাড়ি বিক্রি করে ইতিহাসে সবোর্চ্চ বিক্রিত গাড়ির রেকর্ড অর্জন করে।

আরও পড়ুন: মাইকেল মধুসূদন দত্ত’র জন্ম

জন্ম

১৭৬৯ - ফরাসি নভোচারী আন্দ্রে-জ্যাকুয়াস গার্নেরিন।

১৮৪৭ - বাঙ্গালি সাহিত্যিক শিক্ষাবিদ সমাজ সংস্কারক ব্রাহ্মধর্ম প্রচারক শিবনাথ শাস্ত্রী।

১৮৬৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস ।

১৮৮১ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ আর্ভিং ল্যাংমিউয়র।

১৯০২ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সমাজবিজ্ঞানী ও রাজনীতিবিদ আলভা মাইরডাল।

১৯০৪ - মুহম্মদ মনসুর উদ্দিন, বাংলাদেশী লোকসঙ্গীত, লোকসাহিত্য সংগ্রাহক ও লোকসাহিত্যবিশারদ।

মুহম্মদ মনসুর উদ্দিন (৩১ জানুয়ারি ১৯০৪ – ১৯ সেপ্টেম্বর ১৯৮৭) ছিলেন বাংলাদেশী লোকসঙ্গীত, লোকসাহিত্য সংগ্রাহক ও লোকসাহিত্যবিশারদ। তিনি সাহিত্যে অবদানের জন্য ১৯৬৫ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ১৯৮৪ সালে স্বাধীনতা পুরস্কার এবং শিক্ষায় অবদানের জন্য ১৯৭৬ সালে একুশে পদক লাভ করেন।

১৯২১ - আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।

১৯২৯ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ রুডল্‌ফ ম্যোসবাউয়ার।

১৯৩৫ - রূদ্রপ্রসাদ সেনগুপ্ত ভারতের বাঙালি অভিনেতা ও নাট্য পরিচালক।
নোবেল পুরস্কার বিজয়ী জাপানি লেখক কেন্‌জাবুরো ওহয়ে।

১৯৪২ - ইতালিয়ান অভিনেত্রী ডানিলা বিয়াঞ্ছি।

১৯৪৫ - অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ।

১৯৭৮ - ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রীতি জিন্টা।

১৯৮৫ - নাফিস ইকবাল, বাংলাদেশী ক্রিকেটার।

আরও পড়ুন: নচিকেতা ঘোষ’র জন্ম

মৃত্যু

১৫৬১ - মোঘল সেনাপতি বৈরাম খাঁ।

১৯৩৩ - ইংরেজ সাহিত্যিক জন গলসওর্থাদি।

১৯৫৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ওয়াইএমসিএ নেতা জন মট।

১৯৬৮ - ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক।

১৯৭২ - নেপালের রাজা বীর বীরেন্দ্র বাহাদুর।

১৯৭৩ - নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান অর্থনীতিবিদ রাগ্নার ফ্রিসচ্‌।

১৯৭৪ - স্যামুয়েল গোল্ডউইন, পোলীয় মার্কিন চলচ্চিত্র প্রযোজক।

২০০৪ - পণ্ডিত বিষ্ণুগোবিন্দ যোগ, প্রখ্যাত ভারতীয় বেহালা বাদক।
সুরাইয়া জামাল শেখ উনিশ শতকের ভারতীয় চলচ্চিত্রের গায়ক এবং অভিনেত্রী।

২০০৭ - আমেরিকান অভিনেতা লি বেরগেরে।

২০১২ - সিদ্দিকা কবীর, বাংলাদেশের পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ।

২০১৪ - আমেরিকান অভিনেতা ক্রিস্টোফার জোনস।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা