সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’র প্রয়াণ

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

রোববার (১৯ জানুয়ারি) ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: মানিক সাহা’র প্রয়াণ

ঘটনাবলী

১৮২৫ - রায়ত বিদ্রোহের এক পর্যায়ে শেরপুরে জমিদারদের বরকন্দাজদের বিরুদ্ধে রায়তদের সশস্ত্র সংঘর্ষ হয়।

১৮৩৯ - ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের বন্দর নগরী এডেন দখল করে।

১৮৪০ - নাবিক ক্যাপ্টেন চার্লস আমেরিকা উপকূল আবিষ্কার করেন।

১৮৫৯ - ফ্রান্স সারদিনিয়া জোটের চুক্তি স্বাক্ষর হয়।

১৮৮৩ - টমাস এডিসন, প্রথমবারের মত তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন।

১৮৯৩ - ইবসেনের নাটক দ্য মাস্টার বিল্ডার প্রথম মঞ্চস্থ হয়।

১৯১৫ - ব্রিটেনের উপর প্রথম বিমান হামলা চালানো হয়।

১৯২৬ - মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।

১৯৪২ - জার্মান সার্মা দখল করে।

১৯৬৬ - ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

১৯৭৫ - ভারতের হিমাচল প্রদেশে ভূমিকম্প হয়।

১৯৭৯ - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা হজরত ইমাম খোমেনী (রহ) স্বদেশে প্রত্যাবর্তনের ঘোষণা প্রদান করেন।

১৯৮১ - ইরানে জিম্মিসঙ্কট: ১৪ মাস বন্দীদশায় কাটানোর পর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের চুক্তির পরিপ্রেক্ষিতে ৫২ মার্কিন নাগরিকের মুক্তিলাভ।

১৯৮৩ - Apple Inc. প্রথমবারের মত পার্সোনাল কম্পিউটার এ গ্রাফিকাল ইউজার ইন্টারফেস এবং মাউস ব্যবহারের ঘোষণা দেয়।

১৯৮৬ - প্রথমবার আইবিএম কম্পিউটার পিসি ভাইরাস পাওয়া যায়,যা তৈরি করেছিল দুইজন পাকিস্তানি নাগরিক।

১৯৮৮ - চীনে বিমান দুর্ঘটনায় ১০৮ জনের মৃত্যু হয়।

১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ, ইরাক ইসরায়েলে দ্বিতীয় স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ১৫ জন আহত হয়।

১৯৯৩ - চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়াজাতিসংঘে যোগ দেয়।

১৯৯৭ - দীর্ঘ ৩১ বছর পর প্যালেস্টাইনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত প্রথম প্যালেস্টাইনে পা রাখলে তাকে বীরোচিত সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

২০০৬ - নাসার নামবিহীন একটি স্পেসক্রাফট প্লুটো যাবার পথে ব্লাস্ট হয়।

২০১২ - হংকংভিত্তিক ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগাআপলোড এফবিআই বন্ধ করে দেয়।

আরও পড়ুন: আবুল ফজল’র জন্ম

জন্ম

১৭৩৬ - জেমস ওয়াট, স্কটিশ রসায়নবিদ এবং প্রকৌশলী।

১৭৯৮ - অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।

১৮০৯ - এডগার অ্যালান পো, মার্কিন লেখক।

১৮১৩ - হেনরি বেসিমা, বিজ্ঞানী, লোহা গলানো চুল্লির উদ্ভাবক।

১৮২২ - যদুনাথ পাল,খ্যাতনামা মৃৎশিল্পী।

১৮৯২ - সুরেন্দ্র লাল দাশ, সঙ্গীতশিল্পী।

১৯২০ - পেরেজ দ্য কুয়েলার, জাতিসংঘের পঞ্চম মহাসচিব।

১৯২২ - আর্থার মরিস, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।

১৯৩১ - ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক।

১৯৩৫ - সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা ও আবৃত্তিকার।

১৯৩৬ - জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনা প্রধান ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

১৯৫৯ - ডেনিস কুপার, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং প্রোগ্রামার।

আরও পড়ুন: মধুমঙ্গল মালাকার’র প্রয়াণ

মৃত্যু

১৮৮৬ - রামনারায়ণ তর্করত্ন, বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা ।

১৯০৫ - মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক।

১৯২৪ - সরোজ নলিনী দত্ত, ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক।

১৯২৬ - দ্বিজেন্দ্রনাথ ঠাকুর,বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক।

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর (জন্ম: ১১ মার্চ, ১৮৪০ – মৃত্যু: ১৯ জানুয়ারি, ১৯২৬) ছিলেন বিশিষ্ট বাঙালি কবি, সঙ্গীতকার, দার্শনিক, গণিতজ্ঞ ও চিত্রশিল্পী। তিনি বাংলা সংকেত লিপি (শর্ট হ্যাণ্ড) ও স্বরলিপি রচনার অন্যতম অগ্রপথিক ছিলেন। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় সন্তান তথা জ্যেষ্ঠ পুত্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা।

১৯২৭ - স্যার কৈলাসচন্দ্র বসু,ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক।

১৯৫৪ - থিওডর কালুজা, জার্মান গণিতবিদ এবং পদার্থবিদ।

১৯৬৬ - মেজর সত্য গুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবী।

১৯৭৮ - বিজন ভট্টাচার্য, বাঙালি নাট্যব্যক্তিত্ব।

১৯৯২ - মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাঙালি গায়ক ও সুরকার।

২০০২ - ভাভা, ব্রাজিলীয় ফুটবলার।

২০০৪ - ডেভিড হুকস, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

২০১৯ - অতীন বন্দ্যোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।

২০২১ - বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু।

২০২২ - বাংলাদেশের স্পাই থ্রিলার জগতে জনপ্রিয়তম চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন।
ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী।
প্রভাত চৌধুরী, ভারতীয় বাঙালি পোস্ট-মডার্ন কবি

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা