ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

অফিসে ঘুম ঘুম ভাব হলে করনীয়

লাইফস্টাইল ডেস্ক : কর্মস্থলে গিয়ে দুপুরে খাওয়া করলেই অনেকের ঘুম চলে আসে। এই পরিস্থিতি এড়াতে কী করবেন, অনেকেই তা বুঝেন না। জেনে নিন কিভাবে এই সমস্যা দুর হবে-

(১) দুপুরের খাবারে বিরিয়ানি, তেলেভাজা অতিরিক্ত তেল-চর্বিজাতীয় খাবার বাদ দিতে হবে। শস্যজাতীয় ,ফাইবারযুক্ত খাবার খাবেন। প্রক্রিয়াজাত ও সফট ড্রিংস খাবেন না। চিনি ও চর্বিজাতীয় জাতীয় খাবার খেলেই ঘুম পাবে।

আরও পড়ুন : ধনী ব্যক্তিদের বৈশিষ্ট্য

(২) ফাইবারে ভরা সবুজ শাকসবজি খাবেন দুপুরে। রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফাইবার জাতীয় খাবার। যার ফলে আপনার ঘুম ভাব আর আসবে না। খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করে কাজে বসুন।

(৩) বাড়ির খাবার নিয়ে আসুন। এটা আপনার জন্য বেশি স্বাস্থ্যকর হবে।

(৪) প্রতিদিন রাতে ৭-৮ ঘণ্টার ঘুম হয় কি না সে দিকে লক্ষ্য রাখুন। রাতে ঘুম ঠিকঠাক হলে আলস্য থাকবে না। ঘুমের কারণে শরীরে লেপটিন হরমোন নিঃসৃত হয়, যা আমাদের খাবার পরিপাকে সাহায্য করে।

আরও পড়ুন : অ্যালার্জি দূর হবে যেসব খাবারে

(৫) দুপুরে খাওয়ার পর ক্লান্তি ভাব বেশি হলে ডায়বিটিস কিংবা প্রি-ডায়বিটিসের লক্ষণ হতে পারে। এরকম হলে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন।

(৬) একঘেয়েমি কাটাতে অফিসের ব্যস্ততার মাঝেও সময় বের করুন। পরিচিত পরিবেশের বাহিরে চলে যান কোথাও। এতে শরীর ও মন ভালো থাকবে। কাজের গতিও ফিরবে।

সান নিউজ/এমএ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা