ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

হেয়ার ক্রিম তৈরির উপায়

লাইফস্টাইল ডেস্ক: চুল সৌন্দর্যের এক অলংকার স্বরূপ। ঘন আর সুন্দর চুলের আকাঙ্ক্ষা থাকে সবারই। যুগ যুগ ধরে লম্বা চুলের কদর রয়েছে। তাই চুল নিয়ে নারীদের চিন্তার শেষ নেই। চুলের যত্নে নারীরা অনেক টাকা খচর করেন।

আরও পড়ুন: গরুর মাংস নরম করার উপায়

অনেকের আবার অকালে চুল পড়ে যায়। অতিরিক্ত টেনশন, পুষ্টির অভাব ও প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা না ঘুমালে চুল পড়া খুবই স্বাভাবিক।

চুল ভালো রাখার জন্য অনেকে হেয়ার ক্রিম ব্যবহার করেন। তবে বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করতে পারেন হেয়ার ক্রিম। জেনে নেওয়া যাক তৈরীর পদ্ধতি-

১) অলিভ অয়েল ও ডিম: ২ টেবিল চামচ অলিভ অয়েল এবং ২টি ডিম দিয়ে তৈরি করতে পারবেন এই হেয়ার ক্রিম। সেজন্য একটি পাত্রে প্রথমে অলিভ অয়েল নিতে হবে। এরপর এর সঙ্গে ২টি ডিমের সাদা অংশ মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে হেয়ার ক্রিম। গন্ধের জন্য এসেন্সিয়াল হেয়ার অয়েল মেশাতে পারেন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে আপনি এই হেয়ার ক্রিম চুলে লাগিয়ে নিন। সপ্তাহে ১-২দিন ব্যবহার করলেই চুল হবে কোমল ও সুন্দর।

আরও পড়ুন: বাসে ঘুম পাওয়ার কারণ

২) নারিকেল দুধের হেয়ার ক্রিম: ১ কাপ নারিকেল দুধ এবং ১ চামচ লেবুর রস দিয়ে তৈরি করতে পারবেন এই হেয়ার ক্রিম। হেয়ার ক্রিমটি তৈরি করার জন্য একটি পাত্রে নারিকেলের দুধ নিন। এরপর তার সঙ্গে পরিমাণমতো লেবুর রস মেশাতে হবে। দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। শ্যাম্পু করার আগে চুলে লাগিয়ে নিন। আধা ঘণ্টা অপেক্ষা করে চুল ধুয়ে নেবেন।

৩) অ্যালোভেরার হেয়ার ক্রিম: সুন্দর চুল পেতে চাইলে আস্থা রাখতে পারেন অ্যালোভেরা দিয়ে তৈরি হেয়ার ক্রিমে। এটি চুলের জন্য বেশ উপকারী। ক্রিমটি তৈরির জন্য প্রয়োজন হবে অ্যালোভেরা জেল, ভিটামিন ই অয়েল এবং সামান্য গোলাপ জল। এই ৩ উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর তা চুলে লাগিয়ে নিন। স্ক্যাল্পেও মাসাজ করুন। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা অপেক্ষা করে চুলে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা