লাইফস্টাইল

তীব্র গরমে নারীদের ঝুঁকি বেশি

সান নিউজ ডেস্ক: বিশেষজ্ঞরা জানিয়েছেন তীব্র দাবদাহে পুরুষদের তুলনায় নারীদের ঝুঁকি বেশি। সম্প্রতি ইংল্যান্ডের দাবদাহ মোকাবিলা পরিকল্পনায় ৭৫ বছর বয়সোর্ধ্ব, শিশু, কিশোর-কিশোরী, শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থ এবং নারীদের উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার কারণে আসাম শান্তিতে আছে

অবশ্য কী কারণে নারীদের বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়েছে, তা ব্যাখ্যা করা হয়নি ওই নথিতে। তবে এ বিষয়ে নেদারল্যান্ডসে সাম্প্রতিক এক গবেষণার দিকে ইঙ্গিত করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। ওই গবেষণায় একাধিক দাবদাহ ও সেসময় মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ ধরনের বিরূপ আবহাওয়ায় পুরুষদের চেয়ে বয়স্ক নারীরাই বেশি ঝুঁকিতে থাকেন।

তবে শুধু বয়সই এর একমাত্র কারণ নয়। ২০০৩ সালে ফ্রান্সে দাবদাহের তথ্য বিশ্লেষ করে গবেষকরা জানান, যখন সমান বয়স বিবেচনা করা হয়, তখনও নারীদের মৃত্যুহার ১৫ শতাংশ বেশি ছিল।

আরও পড়ুন: কে হচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ডাচ ও জার্মান গবেষকদের আরেকটি গবেষণায় নেদারল্যান্ডসে ২৩ বছরের তাপমাত্রার তথ্য ও মৃত্যুর সংখ্যা বিশ্লেষণ করা হয়। এতেও লিঙ্গভিত্তিক ঝুঁকির পার্থক্য উঠে আসে। গবেষকদের জানান, তাপ-সম্পর্কিত মৃত্যুহার পুরুষদের তুলনায় নারীদের মধ্যে বেশি ছিল, বিশেষ করে সবচেয়ে বয়স্ক গ্রুপে (৮০ বছর বয়সোর্ধ্ব)।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা