লাইফস্টাইল

প্রথম প্রেম ভুলে না কেহেই

লাইফস্টাইল ডেস্ক: প্রেম বা ভালোবাসা মানুষের জীবনে আসে। আর প্রথম প্রেমতো ভুলার মতো নয়। হাজার চেষ্টা করলে সারা জীবনই মনের অগোচরেই রয়ে যায় প্রিয় ওই মানুষটি।

অনেক সময় প্রথম প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায় না। তবুও প্রিয় মানুষটির কথা আজীবনই মনে রয়ে যায়। তবে কেন প্রথম প্রেমের স্মৃতি মানুষ ভুলতে পারে না? এ বিষয়ে হয়তো কারও জানা নেই!

মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম প্রেম অনেকটাই স্কাইডাইভ বা প্রথমবার আকাশ থেকে লাফ দেওয়ার মতো ঘটনা। প্রথমবারের ঘটনাটি যেভাবে মনে গেঁথে যায়, পরে ১০ বার লাফ দিলেও আগের স্মৃতিটাই মনে রয়ে যায়।

ঠিক তেমনই প্রেমের ক্ষেত্রেও প্রথম অভিজ্ঞতা অনেক বেশিই মনে থাকে। অধিকাংশ মানুষের ১৫-২৬ বছর বয়সের মধ্যে মস্তিষ্কে আকস্মিক স্মৃতির একটি বিষয় থাকে। আকস্মিক স্মৃতির বিষয়টি যাদের থাকে; তারা অধিক স্মৃতিকাতর বা স্মৃতি রোমন্থন করেন।

এই স্মৃতি বেশির ভাগ ক্ষেত্রে ইতিবাচক স্মৃতি হয়। এ কারণেই ১৫-২৬ বছর বয়সের সময় প্রথমবারের মতো অভিজ্ঞতা করা জিনিস স্মৃতিতে ফিরে আসে, মনের পর্দায় ভেসে ওঠে বারবার। জেনে নিন আরও যেসব কারণে প্রথম প্রেম ভোলা যায় না-

>> প্রেম নিয়ে ছোট থেকেই অনেকে ভিন্নভাবে ভেবে থাকেন। কেউ কেউ অল্প বয়সে পড়েন। যদিও তা ঘটে যায় অনেকটা মোহের বশে। তবে যখন কেউ সত্যিকারের প্রেমে পড়েন; তখন তারা মন থেকে ভালোবাসেন। মন থেকে কাউকে ভালোবাসলে সেখানে কোনো স্বর্থ বা উদ্দেশ্য থাকে না।

>> প্রথম প্রেমে কোনো রকম অপরাধ বোধ থাকে না। প্রথম প্রেম হয় সতেজ। ফলে ভালোবাসা, রোমান্স যেটুকু থাকে তা মন থেকেই থাকে। প্রথম হাত ধরা, প্রথম পাশাপাশি হাঁটা, প্রথম একে অপরের সঙ্গে নিজের ভালো লাগা বা মন্দ লাগা শেয়ার করার মজাই অন্যরকম।

>> প্রথম প্রেমে একসঙ্গে অনেক কিছুই প্রথম হয়। বন্ধুত্ব আর প্রেমের মধ্যে খানিক হলেও তফাৎ আছে। বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুত্ব খুব বেশি গাঢ় হলেই অনেকে তা প্রেম হিসেবে ধরে নেয়।

>> প্রথম প্রেমে পড়লে দুজনে একসঙ্গে খেতে যাওয়া, একে অন্যের সঙ্গে সময় কাটানো ইত্যাদি মনে দাগ কেটে যায়। আর সেখান থেকেই সম্পর্ক দৃঢ় হয়।

>> বিশেষজ্ঞদের মতে, প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনে প্রতিবার ভালো লাগার অভিজ্ঞতা জাগায়। এ কারণেই কেউ ভুলতে পারেন না প্রথম প্রেম।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা