লাইফস্টাইল

বর্ষায় বাড়ি জীবাণুমুক্ত রাখার ঘরোয়া সমাধান

সান নিউজ ডেস্ক : টানা বৃষ্টির এমন দিনে স্যাঁতসেঁতে হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে ঘরের যেখানে সেখানে। এসময়ে পরিবেশে জীবাণু সংক্রমণ বেড়ে যাওয়াই স্বাভাবিক। তাতে ঋতুভিত্তিক নানা অসুখবিসুখও দেখা দিচ্ছে। সঙ্গে করোনাভাইরাস সংক্রমণ তো আছেই। বর্ষায় সুস্থ থাকতে আমাদের ঘরবাড়ি পরিস্কারের সময় জীবাণুমুক্ত করার বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে।

১. বাইরে থেকে এসেই গোসল

বাইরে থেকে ঘরে আসার আগে অবশ্যই হাত-পা ধুয়ে নিন। তবে শহুরে অধিকাংশ বাড়িতে সেই সুযোগ থাকে না। তাই বাইরে থেকে এসে সোজা বাথরুমে যান। দরজার কাছেই ঘরে পরার স্যান্ডেল রাখুন যাতে মেঝেতে পাড়া দেওয়ার মাধ্যমে জীবাণু না ছড়ায়। বাইরে থেকে ফিরে গরম পানি দিয়ে গোসল করতে পারলে ভালো। আর গোসলের সময় না থাকলে ভালো করে সাবান দিয়ে হাত-পা ধুয়ে ফেলুন। একইসঙ্গে বাইরে থেকে আনা ব্যাগ আলাদা স্থানে রাখুন অথবা দ্রুত জীবাণুমুক্ত করে ফেলুন।

২. রোজ কাপড় ধুতে হবে

আমরা অনেকসময় আলসেমি করে প্রতিদিনের কাপড় না ধুয়ে জমা করে একবারে ধুই। কিন্তু এই ঋতুতে কাপড় জমতে দেওয়া ঠিক হবে না। বিশেষ করে ভেজা কাপড়। বাইরে থেকে বৃষ্টিতে ভিজে এসে সেই কাপড় কখনোই জমিয়ে রাখবেন না, এতে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ফলে দেখা দিতে পারে চর্মরোগ। কাপড় আলমারি বা ওয়ার্ডরোবে ওঠানোর আগে ভালো করে শুকিয়েছে কিনা তা নিশ্চিত হন।

৩. ঘন ঘন জুতা পরিষ্কার করুন

এই ঋতুতে চামড়ার পরিবর্তে অন্য ম্যাটেরিয়ালের তৈরি জুতা ব্যবহার করুন যা ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যায়। আর যে জুতা পরে বাইরে যাচ্ছেন, তা ঘন ঘন পরিষ্কার করুন। বাইরে থেকে কাদা ও পানিতে ভেজা জুতা জীবাণুর দারুণ আবাসস্থল। তাই সুস্থ থাকতে শুকনা জুতা ব্যবহার করুন। জুতা শুকাতে খবরের কাগজ ব্যবহার করতে পারেন। এটি দ্রুত পানি শোষণ করে। আর যেসব জুতা ধোয়া যায় সেগুলো সপ্তাহে বা পনেরো দিনে একবার সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪. রান্নাঘর আর বাথরুম শুকনা রাখুন

আমরা অনেকেই ঘরবাড়ি পরিষ্কার রাখলেও বাথরুম আর রান্নাঘর পরিষ্কার ও শুকনা রাখার বিষয়টি অতটা গুরুত্ব দেই না। অথচ এখানেই সবচেয়ে বেশি ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকে। এদিকে আমাদের দেশিয় রান্নাবান্নায় রান্নাঘর ময়লা বেশি হয়, ভেজেও বেশি। বাইরে থেকে বাজার এনে আমরা এখানেই ঢালি। তাই এখানে জীবাণু থাকা স্বাভাবিক। প্রতিদিন রান্নাঘর ভালো করে মুছে ফেলুন। মেঝেই শুধু নয়, বেসিন, চুলা, চুলার চারপাশ, কিচেন কাউন্টার ইত্যাদি জীবাণুদূরকারী তরল মিশিয়ে মুছে নিন। একই পদ্ধতিতে প্রতিদিন বাথরুমের মেঝে, টয়লেট সিট, বেসিন, তোয়ালের স্ট্যান্ড, দেওয়াল ও আয়না মুছে শুকনো রাখুন।

৫. পেস্ট কন্ট্রোল

সম্ভব হলে বর্ষায় একবার পুরো বাড়ির পেস্ট কন্ট্রোল করুন। জীবাণুনাশক ব্যবহার করে পুরো বাড়ির জীবাণু ও পোকামাকড় দূর করাই হল পেস্ট কন্ট্রোল। নিজেরাই করতে পারেন বা বিভিন্ন ভাড়াটে প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন এই কাজে। বছরে একবার পেস্ট কন্ট্রোল করা ভালো, এতে ইঁদুর-তেলাপোকার উৎপাত কমার পাশাপাশি মশা-মাছির উপদ্রবও কমে অনেকটাই।

সান নিউজ/ এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা