ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদিতে রোজা কবে, জানা যাবে আজ

আন্তর্জাতিক ডেস্ক: আজ শাবান মাসের ২৯ দিন শেষ হবে। এ দিন আসন্ন রমজান মাসের চাঁদ দেখতে দেশের সকল নাগরিকসহ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

আরও পড়ুন: পণ্যের দাম বেঁধে দেওয়া হবে

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় চাঁদ উঠলে পরদিন থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল আরাবিয়া।

আল আরাবিয়া বলছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আজ রমজানের চাঁদ দেখার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে। মূলত সৌদি সুপ্রিম কোর্ট ও সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি বাসিন্দাদের অর্ধাকার চাঁদ দেখার জন্য অনুরোধ করেছে। আজ চাঁদ দেখা গেলে, তা রমজান মাস শুরুর বার্তা দেবে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে কেউ চাঁদ দেখলে তাদের তা নিকটতম কেন্দ্রকে অবহিত করতে হবে। অপরদিকে সংযুক্ত আরব আমিরাতে যারা চাঁদ দেখবেন, তাদের +97126921166 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন: দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ব

মূলত এ চাঁদ (অর্ধচন্দ্র) খালি চোখেই দেখা যায়। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সোমবার (১১ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। সেক্ষেত্রে আজ রাতেই এশার নামাজের পর তারাবি নামাজ পড়া ও শেষ রাতে প্রথম সেহরি খাবেন সেখানকার ধর্মপ্রাণ মুসলমানরা।

চাঁদ দেখা না গেলে আগামীকাল আরব দেশগুলোতে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে রমজান মাস গণনা শুরু হবে মঙ্গলবার (১২ মার্চ)। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের মুসলমানদের সোমবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া ও শেষরাতে সেহেরি খেতে হবে।

আজ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৯ শাবান চলছে। তাই প্রতিবারের মতো আজ সন্ধ্যায় স্থানীয় মুসলিমদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট ও আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি।

আরও পড়ুন: গাজায় ত্রাণ মাথায় পড়ে নিহত ৫

সাধারণত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়।

আরবি ক্যালেন্ডারে সাধারণত মাস ২৯ বা ৩০ দিনের হয়। মাসের শুরু ও শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে। তাই রমজান মাস কোন দিন শুরু হবে, তা আগে থেকে নির্দিষ্ট করে বলা যায় না।

উল্লেখ্য, ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালন করা হয়। মাসব্যাপী সংযম পালনের পর শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

আরও পড়ুন: পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি

পবিত্র রমজান মাসে সৌদি আরব ও আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে বেশিরভাগ সরকারিসহ অনেক বেসরকারি খাতের কর্মচারীদের কাজের সময় হ্রাস করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতের কর্মীরা এ মাসে ২ ঘণ্টা কম কাজ করবেন। উপসাগরীয় দেশগুলোর বেশিরভাগ ফেডারেল সংস্থাগুলো কাল থেকে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কাজ করবে। শুক্রবার (১৫ মার্চ) তারা কাজ করবে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

এছাড়া সৌদি আরবের সরকারি সেক্টর ও স্কুলগুলোও স্বল্প ঘণ্টার কাজের নিয়ম অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে। রমজান শেষে আগামী ১০ এপ্রিল বা তার কাছাকাছি সময়ে মধ্যপ্রচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলেও জানিয়েছে আল আরাবিয়া।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা