সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানপন্থি এক মিলিশিয়া কমান্ডারসহ ৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : নতুন সরকার নির্বাচনে পাকিস্তানে ভোট শুরু

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে বাগদাদের কাছাকাছি অবস্থিত মাশতাল শহরে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। সে সময় কয়েক দফা ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। খবর বিবিসির।

পেন্টাগন জানিয়েছে, ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলা পরিচালনার জন্য ইরানপন্থি ওই মিলিশিয়া কমান্ডার দায়ী ছিলেন।

আরও পড়ুন : পাকিস্তানে দুই স্থানে বিস্ফোরণ, নিহত ২৬

গত মাসে জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলার জন্য ইরানপন্থি ওই গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় ৩ মার্কিন সেনা নিহত হয়।

ব্যস্ত রাস্তায় একটি চলন্ত গাড়ির ওপর সুনির্দিষ্ট হামলা চালানো হয়। গাড়িটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানা গেছে, ওই হামলায় কাতাইব হিজবুল্লাহর নিহত শীর্ষ নেতার নাম আবু বাকির আল সাদি।

আরও পড়ুন : ফিলিপাইনে ভূমিধসে নিহত ৫

এর আগে গত ৪ জানুয়ারি, মার্কিন বিমান হামলায় বাগদাদে হারাকাত আল নুজাবার এক শীর্ষ নেতা নিহত হয়। গত ৭ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাতের পর থেকে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর ১৬৫টির বেশি রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা