সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রাখাইনে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে কারফিউ জারি করেছে সামরিক জান্তা।

আরও পড়ুন: ব্রাজিলে বিমান বিধ্বস্তে নিহত ৭

স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজ বলেছেন, গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়।

জান্তা প্রশাসন স্থানীয় বাসিন্দাদের বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ থাকবে।

আরও পড়ুন: সৌদিতে ১৯ হাজার অভিবাসী গ্রেফতার

সিত্তের এক বাসিন্দা নারিনজারা নিউজকে জানান, “তারা শহরে ছোট বাহনে করে ঘুরে বেরিয়ে লাউড স্পিকার এবং হ্যান্ড মাইকে কারফিউর ঘোষণা দিয়েছে। এছাড়া প্রশাসনের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছে যারা রাতে বাইরে বের হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারফিউ সিত্তের পৌরসভাগুলো ছাড়াও বেশ কয়েকটি দুর্গম এলাকায় জারি করা হয়েছে।’

গত বছরের অক্টোবর থেকে সামরিক জান্তার অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো শুরু করে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এরপর রাখাইনের বিভিন্ন অঞ্চলে তীব্র লড়াই শুরু হয়। যা এখনো চলমান রয়েছে। এতদিন রাজধানী সিত্তের আশপাশে লড়াই চলছিল। তবে এখন এটি সিত্তেতে পৌঁছে গেছে। ফলে অনেকে এখন রাজ্যটির রাজধানী ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: জেনিনে হাসপাতালে ইসরায়েলের হামলা

সিত্তের বাসিন্দারা বলেছেন, তারা এখন নিয়মিত রাতের বেলা গোলাগুলি এবং সেনাবাহিনীর বিমান ওঠা-নামার শব্দ শুনতে পাচ্ছেন।

সামরিজ জান্তার সেনারা বর্তমানে ইয়ো কায়া ব্রিজের নিচে এবং সাউথ কোরিয়া পোর্ট ব্রিজের কাছে অবস্থান নিয়েছেন। কারণ সিত্তের যে নদী রয়েছে সেগুলোতে এখান দিয়েই যেতে পারেন সাধারণ মানুষ। সূত্র: নারিনজারা নিউ

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা