সংগৃহীত
আন্তর্জাতিক

স্কুলে আবারও হামলা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্কুলে আবারও ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলে অবস্থিত ঐ স্কুলে চালানো হামলায় তারা প্রাণ হারায়।

আরও পড়ুন: ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্প

বুধবার (৬ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার একটি স্কুলে হামলায় মঙ্গলবার (৫ ডিসেম্বর) অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে চলমান যুদ্ধের কারণে ওই স্কুলটিতে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলছে, খান ইউনিসের মাআন স্কুলের ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েক ডজন আহত ব্যক্তি ও মৃতদেহ উদ্ধার করে শহরের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খান ইউনিস হচ্ছে গাজার ২য় বৃহত্তম শহর। ইসরায়েলি সেনাবাহিনী গত বেশ কয়েকদিন ধরে এই শহরটিতে তীব্র বোমাবর্ষণ করে চলেছে।

আরও পড়ুন: চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ৮

এছাড়াও মঙ্গলবার খান ইউনিস ও কেন্দ্রে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আরও ৫০ জন নিহত হয়েছেন। সোমবার উপত্যকার উত্তরাঞ্চলে দু’টি স্কুলে বোমা বর্ষণ করেছিল ইসরায়েল, সে অভিযানেও নিহতের সংখ্যা ছিল ৫০ জন।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা নিউজ বলছে, মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে ৪০ জন খান ইউনিস শহরের ও ১০ জন নুসেইরাত শরণার্থী শিবিরের।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী সোমবার স্কুলে বোমা বর্ষণের পাশাপাশি গাজার উত্তরাঞ্চলীয় শরণার্থী কেন্দ্র জাবালিয়া ক্যাম্পেও বোমা ও ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ১০৮ জন নিহত ও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আহতদের শিবিরের নিকটবর্তী কামাল আদওয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

প্রসঙ্গত, ইসরায়েল গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে। ইসরায়েলি এ হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা