ফাইল ছবি
আন্তর্জাতিক

পি কে হালদারের বিচার ১২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া পি কে হালদারের (প্রশান্ত কুমার হালদার) বিরুদ্ধে মামলার বিচার কাজ শুরু হবে ১২ ডিসেম্বর। সেদিন কলকাতার নগর ও দায়রা আদালতের সিবিআই স্পেশাল কোর্টে মামলাটির চার্জ গঠন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

শুক্রবার (১৭ নভেম্বর) একজন আইনজীবীর মৃত্যু হওয়াতে হালদারসহ পাঁচজনকে আদালতে তোলা হলেও মামলাটির শুনানি হয়নি।

বাংলাদেশ থেকে টাকা আত্মসাতে অভিযুক্ত পি কে হালদার ২০২২ সালের ১৩ মার্চ কলকাতার অদূরে উত্তর ২৪ পরগনা এলাকা থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার হন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের পর তার সঙ্গে আরও চারজন গ্রেফতার হন। এর মধ্যে পি কে হালদারের নিজের ভাই, দুই ভাগ্নি এবং কথিত এক বান্ধবী রয়েছে।

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই মামলাটি তদন্ত শুরু করে। মামলার ৮৪ দিনের মধ্যে অভিযোগপত্রও দাখিল করে। প্রায় ২০ মাস ধরে পশ্চিমবঙ্গের বিচার বিভাগীয় হেফাজতে বন্দী রয়েছেন পি কে হালদারসহ আরও চারজন।

আরও পড়ুন: বিশ্বকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আলোচিত পি কে হালদার গ্রেফতারের পর প্রশ্ন উঠে কবে তাকে বাংলাদেশে ফিরিয়ে নেয়া হবে। তবে গেল ২০ মাসেও বাংলাদেশের পক্ষ থেকে কলকাতার নগর ও দায়রা আদালতে এ সংক্রান্ত কোনো আবেদন জমা পড়েনি।

তাছাড়া মামলাটি বিচার প্রক্রিয়াও শুরু হয়নি। আগামী ১২ ডিসেম্বর চার্জ ফ্রেমের মধ্য দিয়ে পি কে হালদারের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং দুর্নীতি দমন আইনে হওয়া মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। তাই সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করছেন আইনগতভাবে পি কে হালদারকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি এখনও অনিশ্চিত।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা