ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় গণহত্যা ঠেকাতে ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘অনুরোধ’ কর্ণপাত না করে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা ভূখণ্ডে সেনা অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন। ফলে প্রতিদিন সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহত সাধারণ প্যালেস্টাইনিদের সংখ্যা।

আরও পড়ুন: চীনে কয়লাখনির অফিসে আগুন, নিহত ২৫

এই পরিস্থিতিতে বাইডেনের বিরুদ্ধে ইজরায়েল-প্যালেস্টাইন নীতি নিয়ে ব্যর্থতার অভিযোগ তুলেছেন প্রায় ৪০০ জন সরকারি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, জাতীয় নিরাপত্তা পরিষদ, হোয়াইট হাউস এবং বিচার বিভাগসহ প্রায় ৪০টি দফতরে কর্মরত ওই কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন বলে মঙ্গলবার সে দেশের সংবাদপত্র নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই চিঠিতে লেখা হয়েছে, ‘‘আমরা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে সক্রিয় হতে দাবি জানাচ্ছি। সেখানে পানি, জ্বালানি, বিদ্যুৎসহ মানবিক পরিষেবা আবার চালু করতে হবে। পাশাপাশি, হামাসের হাতে পণবন্দি ইজরায়েলি নাগরিকদের মুক্তির ব্যবস্থা করতে হবে।’’ ইজরায়েলের কাছে ‘সাময়িক যুদ্ধবিরতি’র আবেদন জানালেও ভূমধ্যসাগরের তীরবর্তী ওই ৩৬৫ বর্গ কিলোমিটারের ভূখণ্ডে সেনা অভিযান বন্ধের প্রস্তাবে এখনও সায় দেননি বাইডেন। তাঁর এই ভূমিকারও সমালোচনা করা হয়েছে ওই চিঠিতে।

আরও পড়ুন: টানেল ধসে এখনো আটকা ৪০ শ্রমিক

এরই মধ্যে গাজায় গণহত্যা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের প্রথম সারির মানবাধিকার সংগঠন ‘দ্য সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস’ (সিসিআর)। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে দায়ের করা মামলায় অভিযোগ তোলা হয়েছে, গাজায় ইজরায়েলি সেনা যে গণহত্যা চালাচ্ছে, তা ঠেকাতে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউস এবং আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক এবং যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বাইডেন সরকার পদক্ষেপ নেন নি অভিযোগ তুলে অবিলম্বে ইজরায়েলকে সামরিক সাহায্য বন্ধ করার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে ওই মামলায়।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা