সংগৃহীত
আন্তর্জাতিক

গাজা আর স্বাধীন অঞ্চল থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের উগ্রডানপন্থি সরকারের অর্থমন্ত্রী বাজালেল স্মোরিচ জানিয়েছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা আর স্বাধীন অঞ্চল থাকবে না। তিনি ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায়’ অন্য দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: হামাসের পার্লামেন্ট দখলের দাবি

মঙ্গলবার (১৪ নভেম্বর) স্মোরিচ এমন মন্তব্য করেন। তিনি বলছেন, ‘বিশ্বের অন্যান্য দেশে গাজার আরবদের (বাসিন্দাদের) স্ব-ইচ্ছায় চলে যাওয়াকে আমি স্বাগত জানাই। ৭৫ বছরের শরণার্থী জীবন, দারিদ্রতা ও ঝুঁকির পর এটি গাজার বাসিন্দা ও এই অঞ্চলের জন্য সঠিক মানবিক সমাধান। ইসরায়েল গাজায় আর কোনো স্বাধীন অঞ্চলকে মেনে নিতে পারবে না।’

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের পার্লামেন্টের ২ সদস্য মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালে একটি কলাম লিখে সেখানে তারা পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন গাজার যেসব বাসিন্দা পশ্চিমে চলে যেতে ইচ্ছুক তাদের যেন তারা বরণ করে নেন। এরপরই ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী এমন কথা জানান।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় শক্তিশালী ভূমিকম্প

লিকুদ পার্টির ড্যানি ডানোন ও ইয়াস আতিদ পার্টির রাম বেন বারাক ওয়ালস্ট্রিট জার্নালে এমন কলাম লেখেন। এতে তারা জানিয়েছেন, ইউরোপ বিশ্বের অনেক দ্বন্দ্বপূর্ণ অঞ্চলের মানুষকে আশ্রয় দিয়েছে। গাজার বাসিন্দাদেরও এমনভাবে আশ্রয় দেওয়া উচিত।

ইসরায়েলের এ উগ্রপন্থী মন্ত্রীর বক্তব্য ও পার্লামেন্টের ২ সদস্যের এমন কলামে পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠেছে গাজায় দখলদার ইসরায়েল জাতিগত নিধন চালানোর পরিকল্পনা করছে। এই নিধনের মাধ্যমে গাজার উপত্যকাকে ইসরায়েলের অংশে পরিণত করা হবে।

আরও পড়ুন: গাজার দুই হাসপাতাল বন্ধ

১৯৪৮ সালে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে গঠিত হয় ইসরায়েল। এরপর ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের বাড়ি-ঘর থেকে তাড়িয়ে দিয়ে সেসব জায়গায় ইহুদি বসতি স্থাপন করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা