সংগৃহীত
আন্তর্জাতিক

১১ হাজার ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: এখন পর্যন্ত গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

আরও পড়ুন: বেশি দামে পোশাক কিনবে বৈশ্বিক ক্রেতারা

শুক্রবার (১০ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের স্থল, নৌ ও আকাশ পথের হামলায় প্রতিনিয়তই ফিলিস্তিনের বেসামরিক নাগরিকরা প্রাণ হারাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২৪৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়াও এই সময়ে গাজায় স্থল অভিযানে ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

এদিকে আবার ফিলিস্তিনের গাজা সিটির ভেতরে হামাস ও ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলছে। যে এলাকায় এই সংঘাত চলছে তার খুব কাছেই আল-কুদস হাসপাতাল অবস্থিত। গত ৭ অক্টোবর গাজায় বোমা হামলা শুরুর পর আল-কুদস হাসপাতাল প্রাঙ্গণে হাজার হাজার মানুষ আশ্রয় নেন। ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজা সিটিকে ঘিরে রেখেছে।

আরও পড়ুন: ইসরায়েল-হামাস উভয়েই যুদ্ধাপরাধী

অন্যদিকে ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ করে দিতে দৈনিক ৪ ঘণ্টার যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানান, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিরতি শুরুর ৩ ঘণ্টা আগে এই বিষয়ে প্রত্যেক দিন ঘোষণা দেওয়া হবে। ইসরায়েলি সেনাদপ্তর থেকে জানানো হয়েছে, বিরতির সময় গাজার উত্তরাঞ্চলে কোনো সামরিক অভিযান পরিচালনা করা হবে না ও এই প্রক্রিয়াটি ৯ নভেম্বর থেকেই শুরু হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা