সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের হামলায় নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় কমপক্ষে ২৯ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও অনেকেই।

আরও পড়ুন : ইসরায়েলিদের ভিসামুক্ত প্রবেশাধিকার দিল যুক্তরাষ্ট্র

শনিবার (২১ অক্টোবর) ভোরে গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইলের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। খবর আলজাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইল বোমাবর্ষণ করেছে, এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

আরও পড়ুন : মার্কিন মা-মেয়েকে মুক্তি দিল হামাস

আল জাজিরা আরও জানায়, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরে ইসরাইলের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি।

এছাড়া গতরাতে ইসরাইল বাহিনী রামাল্লা, নাবলুস, জেরিকো এবং হেব্রনেও বোমাবর্ষণ করেছে। এতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস হয়েছে, যেটি ছিল জেরিকোতে।

আরও পড়ুন : আলজাজিরা বন্ধে বিল পাস

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এ পর্যন্ত তারা ইসরায়েলের এক হাজার ৪০০ জনকে হত্যা করেছে বলে দাবি করেছে দেশটি। অন্যদিকে হামাসের হামলার প্রতিশোধ নিতে ফিলিস্তিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা