সংগৃহীত ছবি
আন্তর্জাতিক
ইসরায়েল-হামাস সংঘাত

নিহতের সংখ্যা ছাড়াল সাড়ে ৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : হামাস ও ইসরাইলের সংঘাতে এখন পর্যন্ত ৫৫৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনি এবং ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।

আরও পড়ুন : গাজায় অর্থোডক্স চার্চে হামলা, নিহত ৮

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, ইসরাইলি হামলায় গাজায় নিহতদের মধ্যে ১ হাজার ৬৬১ শিশু রয়েছে। এ পর্যন্ত আহতের সংখ্যা ১৩ হাজার ২৬০ জন।

তিনি আরও জানান, ইসরাইলের হামলায় গাজার ৭টি হাসপাতাল ও ২১ টি স্বাস্থ্যকেন্দ্র অচল হয়ে পড়েছে। ইসরাইলের গোলাবর্ষণে এ পর্যন্ত ৪৬ জন স্বাস্থ্য কর্মী নিহত হয়েছেন। গাজায় ইসরাইলের এহেন কমকাণ্ডকে 'নির্মম হত্যাযজ্ঞ' বলে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন : জামিন পেলেন নওয়াজ

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইসরাইলি হামলায় গাজার আল-ওমারি মসজিদ ভেঙে চুরমার হয়ে গেছে। এটি ছিল ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম এবং সপ্তম শতকের একটি ঐতিহাসিক মসজিদ।

ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, গত ৭ অক্টোবরের পর পশ্চিম তীর থেকে ৫৪৮ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। তাদের দাবি, এদের মধ্যে ৩৭৫ জন হামাসের সদস্য।

আরও পড়ুন : চীনের পরমাণু অস্ত্রভাণ্ডার বেড়েছে

আইডিএফ আরও জানায়, গত রাতে গাজার প্রায় ১০০ স্থানে হামলা চালিয়েছে ইসরাইল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা