সংগৃহীত
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির দাবিতে 

পার্লামেন্ট ভবনের সামনে ইহুদিদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল ভবনে অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলের ক্রমাগত হামলার পরিপ্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মার্কিন ইহুদি।

আরও পড়ুন: ইসরায়েলে এমপি বরখাস্ত

বুধবার (১৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম রোলিং স্টোন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘জুইশ ভয়েস ফর পিস’ সংগঠনের সদস্যরা ক্যাপিটল ভবনে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। সংগঠনটির আহ্বানে হাজার হাজার মার্কিন ইহুদি ক্যাপিটল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। মার্কিন ইহুদি পার্লামেন্ট ভবনের ভেতরে এ সময় ৩৫০ জনেরও বেশি বিক্ষোভ প্রদর্শন করেন। ক্যাপিটল পুলিশ ৩ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: শুক্রবারের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ

এতে আরও বলা হয়েছে, বিক্ষোভে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু (র‌্যাবাই) যোগ দিয়েছিলেন।

ইহুদি সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে জানিয়েছে, ৭৫ বছর ধরে ইসরায়েলি সরকার ফিলিস্তিনিদের জমি অবৈধভাবে দখল করে রেখেছে ও তাদের সম্প্রদায়কে জাতিগতভাবে নিধন করছে। গাজা মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে গণহত্যার মুখোমুখি হচ্ছে। এখানে ‍যারা ইহুদি হিসেবে রয়েছি, তারা এর সাথে নিজেদের জড়িত হওয়া প্রত্যাখ্যান করছি।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা