সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় মৃতের সংখ্যা ৩৩০০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলায় নিহত বেড়ে ৩৩০০ হয়েছে। গত ৭ অক্টোবর ইসরাইল প্রতিরোধ সংগঠন হামাসের হামলার পর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে। এ সময়ে কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বড় একটি অংশ নারী ও শিশু।

আরও পড়ুন: গাজায় হাসপাতালে হামলা, নিহত ৫০০

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গাজায় নিহতের সংখ্যা এখন ৩৩০০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও গত ৭ অক্টোবর থেকে ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

তিনি জানান, অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত ও ১২৫০ জনের বেশি আহত হয়েছেন।

আরও পড়ুন: বৈধতা পেল না সমকামী বিয়ে

অপরদিকে হামাসের হামলায় ইসরাইলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪০০। আহত হয়েছে ৩ হাজার ৫০০।
এদিকে ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত ৬৫ ফিলিস্তিনিকে আটক করেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ৬৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে ৭৫০ জনে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা