ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। তবে এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ইসরায়েল যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

শুক্রবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮ টা ২৪ মিনিটে দেশটির রাজধানী ম্যানিলা ও তার আশপাশের এলাকায় এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ম্যানিলা থেকে ১০০ কিলেমিটার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশে।

আরও পড়ুন: পদত্যাগ করলেন ইসরায়েলের তথ্যমন্ত্রী

এএফপিকে ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা বিভাগের বাতাঙ্গাস শাখার কর্মকর্তা রাফায়েল কুয়েভাস জানান, আমরা বেশ বড় কম্পন অনুভব করেছি।

ভূমিকম্পটি প্রায় ১০ সেকেন্ডের মতো স্থায়ী হয়েছিল। তবে এখানে সবকিছু ঠিক আছে। এ পর্যন্ত আমরা কোনো ক্ষয়ক্ষতির খবর পাইনি।

বাতাঙ্গাস প্রদেশে মাবিনি শহর শাখার দুর্যোগ মোকাবিলা দফতরের শীর্ষ নির্বাহী আরনল্ড প্যানোপিও জানান, প্রথমে একটি হালকা ও পরে দৃঢ় কম্পন অনুভূত হয়েছে।

কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও পূর্ব সতর্কতা হিসেবে শহরের কয়েকটি স্কুলের ক্লাস কার্যক্রম বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: গাজায় শরণার্থী ক্যাম্পে হামলায় নিহত ৪৫

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) অঞ্চলের ওপর অবস্থানের ফলে ফিলিপাইন ও ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়া ও জাপানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। বছরের বিভিন্ন সময়ে এ অঞ্চলে ছোট-বড় ভূমিকম্প ঘটে থাকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা