ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাইজারে বিদ্রোহীদের হামলা, নিহত ১২ 

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ সেনা সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় ৩ নারী নিহত

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম আফ্রিকার এ দেশটিতে মোটরবাইকে করে আসা শত শত সশস্ত্র বিদ্রোহী সেনাদের ওপর হামলা চালালে এ প্রাণহানি ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স বলছে, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে শত শত সশস্ত্র বিদ্রোহীর হামলায় কমপক্ষে ১২ জন সেনা নিহত হয়েছে।

আরও পড়ুন: নেদারল্যান্ডসে বন্দুক হামলা, নিহত ৩

বিদ্রোহীর হামলার জেরে সৃষ্ট লড়াইয়ে ৭ সেনা নিহত হয়েছে। হামলার শিকার ইউনিটকে সাহায্য করার জন্য ঘটনাস্থলে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় অন্য ৫ জন নিহত হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী নিয়ামে থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে মালি, বুরকিনা ফাসো ও নাইজারের ত্রি-সীমান্ত অঞ্চলের কাছে কান্দাদজিতে এ ঘটনা ঘটে। গত কয়েক বছরে সাহেল অঞ্চলে ইসলামি বিদ্রোহের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এলাকাটি।

আরও পড়ুন: আটকে পড়া নভোচারীরা ফিরলেন

একজন সিনিয়র সামরিক কর্মকর্তাসহ নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ৩ টি সূত্র বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছে, সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১০ সেনা নিহত হয়েছে। যদিও এ হামলায় কারা জড়িত, তা এসব সূত্র বা নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি।

অবশ্য আল কায়েদা ও ইসলামিক স্টেটের সহযোগীরা এ অঞ্চলে সক্রিয় রয়েছে। প্রায়ই সৈন্য ও বেসামরিক নাগরিকদের তারা ওপর আক্রমণ চালিয়ে থাকে।

আরও পড়ুন: দেশে ফিরলেন সেনাপ্রধান

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রায় ১০০ বিদ্রোহী নিহত হয়েছে। তাদের মোটরবাইক ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। এর বেশি আর কোনো বিবরণ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

অপরদিকে ২ টি নিরাপত্তা সূত্র বলছে, নাইজারের সেনাবাহিনী স্থল সেনাদের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে পাল্টা হামলা চালিয়ে বিদ্রোহীদের আক্রমণের জবাব দিয়েছে। এ সময় হেলিকপ্টারগুলোর মধ্যে ১ টিতে বিদ্রোহীরা আঘাত হানলেও সেটি ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়।

আরও পড়ুন: ঢাকায় দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

প্রসঙ্গত, গত জুলাই মাসে নাইজারের ক্ষমতাসীন সামরিক জান্তা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। খারাপ নিরাপত্তা পরিস্থিতি ও সাধারণ মানুষের মধ্যে অসন্তুষ্টির কারণে তারা অভ্যুত্থান ঘটায়। প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোতেও গত ৩ বছরে দুটি করে অভ্যুত্থান হয়েছে।

চলতি বছরের আগস্টের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম নাইজারে আরেকটি হামলায় কমপক্ষে ১৭ সেনা সদস্য নিহত হয়েছিল।

আরও পড়ুন: রূপপুরে যাচ্ছে ইউরেনিয়াম, বাস চলাচল বন্ধ

গত এক দশক ধরে মালির মধ্যাঞ্চল, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চল ও পশ্চিম নাইজারে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে। সাহেল অঞ্চলে সক্রিয় স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও আইএসের সম্পর্ক রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা