ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

নাইজারে সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকান দেশ নাইজারে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৭ সেনা সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিকৃত যৌনতা, দম্পতি গ্রেফতার!

মালি সীমান্তের নিকটে হামলার এই ঘটনায় দেশটির আরও ২০ সেনা আহত হয়েছেন বলে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, নাইজারের সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি দল বনি এবং তোরোদির পেরিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয়েছে।

সন্ত্রাসীরা তোরোদি থেকে ৫২ কিলোমিটার দক্ষিণপিশ্চিমে সেনাবাহিনীর বহরে অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় অন্তত ১৭ সৈন্য নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: সৌদিতে কর্মক্ষেত্রে বেড়েছে নারীর অংশগ্রহণ

বিবৃতিতে আরও জানানো হয়েছে, সশস্ত্র সন্ত্রাসী হামলায় আহতদের উদ্ধার করে রাজধানী নিয়ামিতে নেওয়া হয়েছে।

নাইজারের সামরিক বাহিনী বলেছে, সেনাবাহিনীর পাল্টা অভিযানে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে খনিতে ধস, নিহত ২৫

প্রসঙ্গত, বিগত প্রায় একযুগ ধরে মালির মধ্যাঞ্চল, বুরকিনা ফাঁসোর উত্তরাঞ্চল এবং পশ্চিম নাইজার অঞ্চল সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে।

সাহেল অঞ্চলে সক্রিয় স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও আইএসের সম্পর্ক রয়েছে। সূত্র: রয়টার্স

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা