আন্তর্জাতিক

বাইডেনকে হুমকিদাতা গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়া এক ব্যক্তি এফবিআইয়ের গুলিতে নিহত হয়েছেন।

আরও পড়ুন : ফ্রান্সে হলিডে হোমে আগুন, নিহত ১১

বুধবার (৯ আগস্ট) প্রেসিডেন্ট বাইডেন উটাহ রাজ্যে একটি সফরে যাওয়ার কয়েক ঘণ্টা আগে ওই হুমকিদাতা গুলিতে প্রাণ হারান।

এফবিআই জানিয়েছে, উটাহ রাজ্যের সল্ট লেক সিটির দক্ষিণে অবস্থিত প্রোভোতে এক ব্যক্তি তাদের গুলিতে নিহত হয়েছেন। সংস্থাটি জানায়, ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি ও গ্রেফতারি পরোয়ানা কার্যকরে গিয়েছিল তাদের সদস্যরা। তখনই এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, নিহত ৬

এফবিআই নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ না করে জানায়, এ নিয়ে তদন্ত চলছে। তবে উটাহর কেন্দ্রীয় কৌঁসুলির দায়েরকৃত অভিযোগে উক্ত ব্যক্তির নাম ক্রেইগ রবার্টসন হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের তথ্য অনুযায়ী, ৭০ বছর বয়সী রবার্টসন নিজেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচয় দিতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন ও অন্যান্যদের একাধিকবার হুমকি দিয়েছেন।

আরও পড়ুন : ৭ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বাইডেনকে হত্যার হুমকি দিয়ে তিনি লেখেন, ‘শুনেছি বাইডেন নাকি উটাহতে আসছেন। আমার এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।’

এছাড়া অভিযোগপত্রে আরও বলা হয়েছে, এফবিআইয়ের গুলিতে নিহত রবার্টসন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ডকেও হুমকি দিয়েছিলেন।

আরও পড়ুন : কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল শুরু

একটি পোস্টে এ ব্যাপারে তিনি লিখেছিলেন, ‘প্রেসিডেন্টকে হত্যার একটি ভালো সময় এটি, নাকি দুটি? প্রথমে বাইডেন পরে কমলা!!!’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা