ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

মামলা দিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা

গত বছরের শেষ দিকে এই ঘোষণার পর থেকেই একের পর এক আইনি ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগও গঠন করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) ট্রাম্প জানিয়ে দিলেন, এসব মামলা দিয়ে তাকে ২০২৪ সালের নির্বাচন থেকে সরিয়ে দেয়া যাবে না।

‘দ্য জন ফ্রেড্রিক্স শো’-তে যোগ দিয়ে ট্রাম্প নির্বাচনে লড়া নিয়ে তার এই দৃঢ়তার কথা তুলে ধরে তিনি জানান, সামনে যত প্রতিবন্ধকতাই আসুক না কেনো তিনি নির্বাচন করবেনই।

আরও পড়ুন: ভারতে ট্রেনে গুলি, নিহত ৪

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, মার্কিন সংবিধানে এমন কোনো ধারা নেই যা তাকে নির্বাচনে লড়া থেকে নিষিদ্ধ করেছে। এমনকি তিনি অভিযুক্ত হলেও নির্বাচনে বাধা নেই।

প্রসঙ্গত, ট্রাম্প এখন বেশ কিছু রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ের মামলা লড়ছেন। তার বিরুদ্ধে নিউ ইয়র্কে ব্যবসায়ীক রেকর্ড নিয়ে মিথ্যাচারের অভিযোগ রয়েছে।

পাশাপাশি তার ফ্লোরিডার বাসভবনে রাষ্ট্রীয় গোপন নথি রেখে দেয়ার মামলায়ও বেশ দৌড়ের ওপরে আছেন ট্রাম্প। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: পাকিস্তানে হামলায় নিহত বেড়ে ৪৪

তবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এসব আইনি লড়াইয়ের মধ্যেই নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

ডোনাল্ড ট্রাম্প গত বছরের শেষ দিকে রিপাবলিকান দলের হয়ে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেন। তবে এখনও দল থেকে মনোনয়ন পাননি তিনি। দলের মধ্যে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী রন ডিস্যান্টিস। তিনি ফ্লোরিডার গভর্নর।

আরও পড়ুন: লেবাননে শরণার্থী শিবিরে সংঘর্ষ, নিহত ৬

মার্কিন সংবিধান বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, ট্রাম্পের বিরুদ্ধে থাকা এসব অভিযোগ বা রেকর্ড তাকে প্রেসিডেন্ট হওয়া থেকে অযোগ্য সাব্যস্ত করে না।

সংবিধান বলছে, কেউ যদি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে, ৩৫ বছর বয়স্ক হয় এবং যুক্তরাষ্ট্রে অন্তত ১৪ বছর ধরে বাস করে- তাহলেই সে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা