ফাইল ফটো
আন্তর্জাতিক

ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। সোমবার জামিন অযোগ্য এই পরোয়ানা জারি করা হয়।

আরও পড়ুন: আলজেরিয়াজুড়ে দাবানল, নিহত ৩৪

সোমবার (২৪ জুলাই) পাকিস্তানের সুপ্রিম কোর্ট অবশ্য অপর একটি মামলায় ইমরান খানকে জামিন দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ার পর থেকে এসব মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: সোমালিয়ায় বোমা হামলায় নিহত ১৩

রাজধানী ইসলামাবাদে নির্বাচন কমিশনের ইস্যু করা পরোয়ানা জারি প্রসঙ্গে বলা হয়, ইমরান খান নির্বাচন কমিশনের প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেননি এবং ইতোপূর্বে নোটিশ ও জামিনযোগ্য ওয়ারেন্ট ইস্যু করা হলেও তাতে হাজির হননি তিনি।

ইমরান খানের আইনি দলের এক সদস্য ওয়ারেন্টের একটি কপি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। এতে বলা হয়, ২৫ জুলাই আদালতে হাজির হবেন ইমরান খান।

আরও পড়ুন: সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শককে ইমরান খানকে গ্রেফতার করে তাকে নির্বাচন কমিশনে হাজির করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ইমরান খান এই নোটিশ পাওয়ার সামান্য পরই ইউটিউবে বলেন, তিনি 'কারাগারে যেতে প্রস্তুত।' সূত্র : আল জাজিরা

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা