ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরানের ১৪ বছর জেল হতে পারে

অনলাইন ডেস্ক : সরকারি গোপন নথি প্রকাশ করে জাতীয় নিরাপত্তা বিপন্ন করায় অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ১৪ বছর জেল হতে পারে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার।

আরও পড়ুন : পাকিস্তানে ভারি বৃষ্টি, নিহত ১৬

বৃহস্পতিবার (২০ জুলাই) ইসলামাবাদে একটি প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর জিও টিভির।

আজম নাজির স্পষ্ট করে বলেন, সাইফার হচ্ছে একটি সরকারি শ্রেণিবদ্ধ নথি, যেটি কখনো প্রকাশ করা যাবে না বা কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ইমরান খান এটিকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। এ বিষয়ে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) তাকে তলব করেছিল।

তিনি বলেন, সাইফারের নির্বিচারে ব্যবহার করে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিলেন ইমরান খান; যেটি সাবেক মুখ্যসচিব আজম খানের স্বীকারোক্তিমূলক বক্তব্য থেকে স্পষ্ট করেছে। পিটিআইয়ের চেয়ারম্যান এটি তার নিজের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ব্যবহার করেছেন।

আরও পড়ুন : ইরাকে সুইডিশ রাষ্ট্রদুত বহিষ্কার

আইনমন্ত্রী দাবি করেন, তিনি যখন ইমরানের সঙ্গে এই নথি নিয়ে আলোচনা করেছিলেন, তখন ইমরান খান উচ্ছ্বসিত ছিলেন। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ভুল বলে অভিহিত করেছিলেন। যদি গোপন নথিটি প্রকাশ করা হয় এবং এর বিষয়বস্তু তার স্বার্থের জন্য ফাঁস করা হয়, তবে ইমরান খানের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা