ঋষি সুনাক
আন্তর্জাতিক

ন্যাটোকে শিক্ষা নিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘বর্বর কৌশল’ থেকে সামরিক জোট ন্যাটোকে অবশ্যই শিক্ষা নিতে হবে।

আরও পড়ুন: রাজধানীর প্রবেশপথে তল্লাশি

তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে যখন হাজার হাজার রুশ সৈন্য সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে প্রবেশ করেছিলেন, তখন এটি ইউরোপ এবং ন্যাটোর ইতিহাসে একটি ভয়াবহ নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়।

মঙ্গলবার (১২ জুলাই) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের আগে তিনি এক বিবৃতিতে এ কথা বলেন।

আরও পড়ুন: বন্যায় ভারতে শতাধিক নিহত

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা ইউক্রেনে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ ও মানবিক বিয়োগান্তক ঘটনার সাক্ষী হয়ে ৫০০ দিন অতিক্রম করেছি। কিন্তু আমরা ন্যাটো জোটকে ইউক্রেনের সমর্থনে এবং দৃঢ় সংকল্পের সঙ্গে একত্রিত হতে দেখেছি। ফলে রাশিয়া সফল হতে পারবে না।

সুনাক আরও বলেন, তাই আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে আরও প্রাণঘাতী, আরও নিয়োজিত করতে এবং আমাদের প্রতিরক্ষা শিল্পকে সামনের চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করতে প্রতিরক্ষায় রেকর্ড পরিমাণ বিনিয়োগ করছি।

এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে কবে নাগাদ যুক্ত হতে পারে ইউক্রেন- সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

উল্লেখ্য, ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ন্যাটোর সম্মেলন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা