ফাইল ছবি
আন্তর্জাতিক

ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাদের সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন: মার্কিন বিমান ভূপাতিত করার হুমকি!

সোমবার (১০ জুলাই) ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে বসেন ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ। এরপরই এরদোয়ান তার মত পাল্টাতে রাজি হন।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর গত বছরের ১৭ মে ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৩ সালের ৩১ মার্চ ফিনল্যান্ডের সদস্যপদকে চূড়ান্ত অনুমোদন দেয় তুরস্ক। কিন্তু এরদোয়ানের আপত্তির কারণে সুইডেনের সদস্যপদ থমকে ছিল।

তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দি জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে-কে মদদ ও সহায়তা করে। এ কারণে তুরস্ক শর্ত জুড়ে দেয়, সুইডেনকে এসব সন্ত্রাসীকে সহায়তা বন্ধ করতে হবে।

আরও পড়ুন: রাজনীতি ছাড়ছেন ডাচ প্রধানমন্ত্রী

এদিকে সোমবারই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শর্ত দেন, তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেওয়ার কার্যক্রম যদি আবারও শুরু করা হয়; তাহলে তিনি সুইডেনের ন্যাটো সদস্যপদের অনুমোদনের বিল সংসদে পাঠাবেন। তবে তার এ শর্ত পশ্চিমারা মেনে নিয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা