আন্তর্জাতিক

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক হোটেলে, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে পড়লে ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।

আরও পড়ুন : বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্রবিরোধী

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে রাজ্যের ধুলে জেলার পলসনার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআই ও পিটিআই জানিয়েছে, বেপরোয়া গতির একটি ট্রাক প্রথমে চারটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর সেটি হাইওয়ের পাশের একটি হোটেলে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। এছাড়া গুরুতর আহত হন আরও ২০ জন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলি, নিহত ৪

দুর্ঘটনার সময় হোটেলটিতে অনেকেই খাওয়াদাওয়া করছিলেন। এছাড়া কয়েকজন হোটেলের পাশেই বাসস্টপে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ ব্রেক ফেল করায় গাড়ির ওপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

পুলিশ জানায়, আহতদের শিরপুর ও ধুলের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন বাসের জন্য অপেক্ষারত যাত্রীও ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা