ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এলোপাতাড়ি গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরও চারজন।

আরও পড়ুন: সৌদিতে ৫ জনের ফাঁসি কার্যকর

সোমবার (৩ জুলাই) দেশটির স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, হামলায় দুই শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে- নিহতদের মধ্যে একজন কিশোর আছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাত আনুমানিক সাড়ে ৮ টায় পুলিশ চেষ্টার অ্যাভিনিউ ও ৫৬ তম স্ট্রিটে গোলাগুলির এ ঘটনা সম্পর্কে অবহিত হয়।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত ৯

পুলিশ হামলায় আহত কয়েকজন ভুক্তভোগীকে পেন প্রেসবিটেরিয়ান হাসপাতাল এবং জুভেনিল চিলড্রেন হাসপাতালে নিয়ে যায়।

ইতোমধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী সন্ত্রাসী হামলার সময় বুলেটপ্রুফ ভেস্ট পরনে ছিল। সঙ্গে ছিল রাইফেল ও হ্যান্ডগান। তবে হামলাকারী সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলা হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা