ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

১২ দিন পর রুশ হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে টানা ১২ দিনের বিরতির পর ফের হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের দাবি করেছেন, এ হামলা রুখে দিয়েছেন তারা।

আরও পড়ুন : কোরআন পোড়ানোয় পুতিনের নিন্দা

রোববার (২ জুলাই) রাতের এ হামলায় ইরানের তৈরি ১২ টি শহীদ ড্রোন ও ৩ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার সবগুলোই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান কর্নেল জেনারেল সেরহি পোপকো হামলার সতর্কতা জানিয়ে টেলিগ্রামে বলেন, কিয়েভের ওপর শত্রুদের আরেকটি হামলা।

আরও পড়ুন : জ্বলছে ফ্রান্স, রাতভর সংঘর্ষ

এদিকে কিয়েভ অঞ্চলের সামরিক প্রধান রুসলান ক্রাভচেঙ্কো জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলো রুখে দিলেও, সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে ৩ টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একজন আহত হন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলে যে ধরনের শব্দ হয়, সে ধরনের শব্দ শুনতে পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে হামলাটি কত বড়, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।

আরও পড়ুন : সুনামগঞ্জ শহরে ঢুকছে পানি

রোববার রাত ২ টার সময় রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যা প্রায় ১ ঘণ্টা ধরে চলে। সূত্র : রয়টার্স।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা