ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ফ্রান্সে বিক্ষোভ, গ্রেফতার ৯১৭

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত হওয়ার জেরে চলমান বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত ৯১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ পরিস্থিতি নিযন্ত্রণে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : কেনিয়ায় ট্রাকচাপায় ১০০ জনের মৃত্যু

শনিবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

শুক্রবার (৩০ জুন) রাতে প্যারিসের পশ্চিমাঞ্চলীয় এলাকা ইভেলাইনস পরিদর্শনে গিয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন দাঙ্গা স্তিমিত হয়ে আসছে বলে দাবি করেন।

আরও পড়ুন : জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে

ডারমানিন বলেন, বৃহস্পতিবারের (২৯ জুন) চেয়ে শুক্রবার কম সংঘাত হয়েছে। এ দিন প্রায় ৪৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, সহিংসতার তীব্রতা অনেক কম ছিলো। কিছু কিছু এলাকায় পরিস্থিতি অনেক শান্ত ছিল।

আরও পড়ুন : রাজধানীতে ছুরিকাঘাতে পুলিশ নিহত

তবে বিবিসি বলছে, প্যারিস ছাড়াও বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

গত সোমবার (২৬ জুন) প্যারিসের তল্লাশি চৌকিতে ১৭ বছর বয়সী নাহেল নামের এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়।

আরও পড়ুন : ভারতে বাসে আগুন, নিহত ২৫

পুলিশের দাবি, নির্দেশনা না মেনে পালিয়ে যাওয়ার সময় ঐ কিশোরকে গুলি করা হয়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৭ জুন) রাত থেকেই বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়।

বার্তা সংস্থা রয়টার্স এর তথ্য মতে, ২০১৭ সাল থেকে ট্রাফিক স্টপে পুলিশের গুলিতে নিহতদের মধ্যে বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। চলতি বছরে ফ্রান্সে ট্রাফিক স্টপে পুলিশের গুলিতে মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা। গত বছর ফ্রান্সে এভাবে রেকর্ড সংখ্যক ১৩ জনের মৃত্যু হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা