ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাশ্মিরে সেনা অভিযান, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতশাসিত জম্মু-কাশ্মিরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৫ জন বিদেশি সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় পুলিশ।

আরও পড়ুন : বাংলাদেশ অর্থনৈতিকভাবে মর্যাদাপূর্ণ

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে কাশ্মিরের পাকিস্তান সীমান্তবর্তী নিয়ন্ত্রণরেখার কাছে এ অভিযান চালানো হয়। শুক্রবার (১৬ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বলছে, জম্মু ও কাশ্মিরের কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখার কাছে নিরাপত্তা বাহিনীর অনুপ্রবেশ-বিরোধী অভিযানে ৫ সন্ত্রাসী নিহত হয়েছে।

আরও পড়ুন : কানাডায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

বৃহস্পতিবার রাতে কাশ্মিরের উত্তরে নিয়ন্ত্রণরেখার কাছে জুমাগুন্ড এলাকায় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। এক পর্যায়ে গোলাগুলিতে ৫ জন নিহত হয়।

কাশ্মিরের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজিপি) বিজয় কুমার টুইটারে জানান, অভিযানে ৫ বিদেশি সন্ত্রাসী নিহত হয়েছেন। এলাকায় তল্লাশি চলছে।

আরও পড়ুন : বহুতল ভবন ভেঙ্গে আহত ২

প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল কাশ্মিরের পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশের একটি প্রচেষ্টা ব্যর্থ করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী।

এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) কুপওয়ারা জেলার সীমান্ত এলাকায় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মির পুলিশের যৌথ অভিযানে ২ জন নিহত হয়েছিলেন।

কর্মকর্তারা বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা জুড়ে ১০ টি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা