আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-মধ্য অঞ্চলে পানি ও জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন : বান্দরবানে সন্ত্রাসী হামলায় ২ সেনা নিহত

মঙ্গলবার (১৬ মে) স্থানীয় সময় নাইজেরিয়ার প্রশাসন এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রশাসন জানায়, অন্তত ২৯ জন সংঘর্ষে নিহত হয়েছেন। অসংখ্য বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এপি জানায়, মৃতের সংখ্যা ৩০।

আরও পড়ুন : অনির্বাচিত সরকারের সুযোগ নেই

এপি জানিয়েছে, বহু মানুষ নিখোঁজ। নিহতের সংখ্যাও আরও বাড়তে পারে। আক্রমণকারীরা মূলত তিনটি গ্রামে হামলা চালায়। এখনও পর্যন্ত আক্রমণকারীদের খুঁজে পাওয়া যায়নি। কেউ গ্রেফতার হয়নি। কোনো গোষ্ঠী এই আক্রমণের দায়ও স্বীকার করেনি।

ইমার্জেন্সি রেসপন্স ইউনিটের কর্মীদের ওই এলাকায় পাঠানো হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, আক্রমণ যখন হয়, তখন সেখানে নিরাপত্তাকর্মীদের দেখা যায়নি।

আরও পড়ুন : ক্ষ‌তিগ্রস্তদের সহায়তায় দিচ্ছে যুক্তরাষ্ট্র

উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় কৃষকদের সঙ্গে পশুপালকদের এমন সংঘর্ষ লেগেই থাকে। আর সংঘর্ষের কারণ মূলত পানি ও জমি। এই ধরনের সংঘর্ষের ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই অঞ্চলে দেশের প্রতিরক্ষাবাহিনী বিশেষ কিছু করে উঠতে পারেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কুষ্টিয়া কোর্ট স্টেশনে বাবা-‌ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ

কুষ্টিয়ায় ট্রেনের মধ্যে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে উঠেছে ট্রেনের এক স্...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা