ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত তিনদিনে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) রাতে ফিলিস্তিনির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: অগ্রসর হচ্ছে ‌‘মোখা’

তাছাড়া আহত হয়েছে ৯০ জনেরও বেশি। গত মঙ্গলবার থেকে এই হামলা শুরু করে দখলদার বাহিনী।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের এক কমান্ডার ও তার ডেপুটিসহ ছয় শিশু এবং তিন নারী রয়েছে।

গত আগস্ট থেকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মিশরের মধ্যস্থতা চেষ্টা সত্ত্বেও কোনো পক্ষই উত্তেজনা কমাতে পদক্ষেপ নিচ্ছে না।

আরও পড়ুন: ইমরান খানের গ্রেফতার অবৈধ

এদিকে একটি বিমানঘাঁটি পরিদর্শনে যেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমরা আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় ধরনের প্রচারণার শীর্ষে রয়েছি।

হামলা শুরু হওয়ার পর সেখানের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সীমিত করে দেওয়া হয়েছে মানুষের চলাফেরা।

অবরুদ্ধ অঞ্চলটির বেশ কিছু স্থানে এই হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বিশেষ করে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের (পিআইজে) স্থাপনা লক্ষ্য করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা