ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩ জন গ্রামবাসী নিহত হয়েছেন। দুর্ঘটনায় পাইলট সামান্য আহত হলেও বিমান থেকে বের হয়ে আসতে পেরেছেন।

আরও পড়ুন :

সোমবার (৮ মে) দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের হনুমানগড়ে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রাজস্থানে নিজেদের বাড়িতে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় ৩ জন গ্রামবাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাজস্থানের হনুমানগড়ে এই ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন :

কর্মকর্তারা আরও জানান, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট একটি প্যারাসুট ব্যবহার করে সময়মতো বিমান থেকে লাফ দিয়েছিলেন। এ কারণে তিনি নিরাপদ আছেন।

ভারতীয় বিমান বাহিনী টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, আজ সকালে নিয়মিত প্রশিক্ষণের সময় আইএএফের একটি মিগ-২১ যুদ্ধবিমান সুরতগড়ের কাছে বিধ্বস্ত হযেছে। পাইলট নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন। তবে সামান্য আহত হয়েছেন তিনি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন :

পুলিশ জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, মানুষের হতাহতের ঘটনা এড়াতে পাইলট সকল প্রচেষ্টা চালান। তিনি গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করেন।

আরও পড়ুন :

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাইলট নিরাপদে আছেন এবং উদ্ধারের জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে।

ভারতীয় বিমান বহিনীর যুদ্ধবিমানটি সুরতগড় থেকে উড্ডয়ন করেছিল। একপর্যায়ে হনুমানগড়ের ডাবলি এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুন :

অতিরিক্ত পুলিশ সুপার জসারাম বোস জানান, কমপক্ষে ২ জন বেসামরিক নিহতের খবর পাওয়া গেছে। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা