আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ পাকিস্তানি ওমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাওয়াতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ৮

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি ওই নাগরিকরা ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন। এ সময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৯ পাকিস্তানি নিহত ও আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ পাকিস্তানি নাগরিকও রয়েছেন।

নিহতরা পাকিস্তানের নানকানা সাহেব শহরের পার্শ্ববর্তী ইসলামনগর ও চক-১৮ গ্রামের বাসিন্দা। তারা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করছিলেন।

আরও পড়ুন : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু

সৌদি আরবের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তানি ওমরাহ যাত্রীদের বহনকারী বাসটি মদিনার খামিস মুশায়েত থেকে আভা যাওয়ার সময় আসির প্রদেশের ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবত শা’র সড়কে দুর্ঘটনার মুখোমুখি হয়।

বার্তা সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি জানায়, আসির প্রদেশের ওই সড়ক পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এতে অন্তত ১১টি সুরঙ্গ ও ৩২টি সেতু রয়েছে।

আরও পড়ুন : বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

বাসটি একটি সেতু থেকে ঢালু সড়ক হয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যে কারণে সেটি সেতুর শেষ প্রান্তে গিয়ে প্রতিবন্ধকতার ওপর আছড়ে পড়ে। এর ফলে সঙ্গে সঙ্গে বাসটি উল্টে যায় এবং এতে আগুন ধরে। এই দুর্ঘটনায় বাসের আরও ২৯ যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে ৫ জন পাকিস্তানি। তবে অন্যান্যরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।

এর আগে, গত মার্চে মক্কায় ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা