ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বড় শহরের তকমা হারালো সিডনি

আন্তর্জাতিক ডেস্ক: জনসংখ্যার পরিসংখ্যানে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় শহরের তকমা উঠে ছিল সিডনির ওপর।

আরও পড়ুন: ভারতে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

কিন্তু সীমানা নতুন করে নির্ধারণের পর সে অবস্থান হারালো শহরটি। এক্ষেত্রে এক নম্বরে উঠে এসেছে মেলবোর্ন। একশ বছরেরও বেশি সময় পর দেশটির পরিসংখ্যানে এমন পরবির্তন সামনে এল।

সবশেষ হিসাবে দেখা গেছে, মেলবোর্নের জনসংখ্যা ৪ কোটি ৮ লাখ ৭৫ হাজার ৪০০ জন, যা সিডনির চেয়ে বেশি। কিন্তু এই পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শহরগুলোকে বিবেচনায় নিয়েছে অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো।

২০২১ সাল পর্যন্ত আদমশুমারির তথ্য অনুযায়ী, মেলবোর্নের তুলনায় সিডনির গুরুত্বপূর্ণ এলাকায় জনসংখ্যা বেশি ছিল। তবে সম্প্রতি মেলবর্নের সঙ্গে মেল্টন যুক্ত হয়েছে। এতে সেখানের জনসংখ্যা বেড়ে গেছে।

পরিসংখ্যান ব্যুরো আরও জানিয়েছে, যারা নিয়মিত সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত, কেনাকাটা করে বা শহরের মধ্যে কাজ করে, কিন্তু এর আশেপাশের ছোট শহর ও গ্রামীণ এলাকায় বসবাস করে তাদের এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: বাখমুতে রক্তক্ষয়ী লড়াই চলছে

তবে পুরো অঞ্চল বিবেচনায় সিডনির জনসংখ্যা এখনো বেশি। ফেডারেল সরকার পূর্বাভাসে জানিয়েছে, গ্রেটার মেলবোর্ন ২০৩১-২০৩২ সালে গ্রেটার সিডনিকে ছাড়িয়ে যাবে।

সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্সের রাজধানী। শহরটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের জ্যাকসন বন্দরকে ঘিরে অবস্থিত। শহরটি স্থলভাগের অভ্যন্তরে পশ্চিমের ব্লু পর্বতমালার দিকে প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা