প্রতীকী ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে।

আরও পড়ুন : বাজারে আসছে ক্যান্সারের ভ্যাকসিন

শুক্রবার (৭ এপ্রিল) ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

গার্ডিয়ান জানিয়েছে, বুধবার বেনু রাজ্যের উমোগিদি সম্প্রদায়ে এই হামলার ঘটনা ঘটেছে। গ্রামটিতে যাযাবর পশুপালক এবং বসতি স্থাপনকারী কৃষকদের মধ্যে জমি ও সম্পদ নিয়ে প্রায়ই বিবাদের ঘটনা ঘটে।

শুক্রবার বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বলেছেন, ‘৪৬ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং উদ্ধার করা হয়েছে। অনেক লোক এখনও নিখোঁজ রয়েছে, তাই নিহতদের সংখ্যা আরও বেশি হতে পারে।’

আরও পড়ুন : সীমান্তে শান্তি ছাড়া সম্পর্কের উন্নতি হবে না

এ ঘটনার জন্য পল হেম্বা পশুপালকদের দোষারোপ করেছেন। পশুপালকরা গত এক মাস ধরে স্থানীয় সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, নিরাপত্তা বাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ১৪ বছর ধরে চলা চরমপন্থী সংঘাত এবং দক্ষিণ-পূর্বে বিচ্ছিন্নতাবাদীদের হামলার বিরুদ্ধে লড়াই করছে। আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে দেশটির উত্তর-পশ্চিম এবং কেন্দ্রে বৃহত্তর অপরাধও ছড়িয়ে পড়েছে। সেখানে ভারি সশস্ত্র দস্যু মিলিশিয়ারা গ্রামগুলো লুটপাট করে এবং মুক্তিপণের জন্য গণ অপহরণ করে।

আরও পড়ুন : পারমাণবিক ড্রোন বানাল উ. কোরিয়া

তবে বুধবারের এই হামলার কারণ এখনও স্পষ্ট হয়নি। ওই এলাকায় সেনা সদস্য পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা