ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

জাপানে ১০ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে ১০ জন আরোহী নিয়ে একটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত আরোহীদের উদ্ধারে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে এ দুর্ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মিয়াকোজিমাতে জিএসডিএফের ঘাঁটি ছেড়ে যাওয়ার পরে হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় সৈন্য পরিবহনে ব্যবহৃত একটি ইউএইচ৬০ (ব্ল্যাক হক নামে পরিচিত) হেলিকপ্টার। এটি একটি পর্যবেক্ষণ মিশনের অধীনে মিয়াকোজিমার চারপাশে টহল দিচ্ছিল।

পূর্ব চীন সাগর থেকে প্রশান্ত মহাসাগরে ভ্রমণকারী চীনা নৌবাহিনীর জাহাজগুলো প্রায়ই মিয়াকোজিমার কাছাকাছি দিয়ে যায়। দ্বীপটিতে ২০১৯ সাল থেকে জিএসডিএফের মোবাইল অ্যান্টি-শিপ মিসাইল লঞ্চার মোতায়েন রয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এবং মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির বৈঠক নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত চার দিনে অন্তত তিনটি চীনা যুদ্ধজাহাজ দ্বীপটি অতিক্রম করেছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটি কোনো চীনা সামরিক তৎপরতা ট্র্যাক করার মিশনে ছিল কি না তা জানাননি মরিশিতা।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, হেলিকপ্টারের আরোহীদের উদ্ধার করাই এখন সরকারের অগ্রাধিকার বিষয়।

জাপানি কোস্ট গার্ড এবং সামরিক বাহিনীর জাহাজ ও প্লেন এরই মধ্যে সাগরের ভেতর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। তারা এখন নিখোঁজ ৪ হেলিকপ্টার ক্রু এবং ৬ যাত্রীর সন্ধান করছে। নিখোঁজদের মধ্যে ইউচি সাকামোতো নামে জিএসডিএফের একজন জ্যেষ্ঠ কমান্ডারও রয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা