ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

তিউনিসিয়ায় নৌকা ডুবি, নিখোঁজ ৩৪

আন্তর্জাতিক ডেস্ক : উন্নত জীবনের আশায় অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইউরোপের দেশ ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে শিশুসহ অন্তত ৩৪ জন নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের সব কৌশল ব্যর্থ

তিউনিসিয়ার উপকূলে গত দুই দিনে এ নিয়ে শরণার্থীদের বহনকারী একাধিক নৌকা ডুবির ঘটনা ঘটল। নৌকাডুবির এসব ঘটনায় প্রাণ গেছে সাতজনের। এখনো নিখোঁজ অন্তত ৬৭ জন। খবর আল-জাজিরার।

শনিবার (২৫ মার্চ) তিউনিসিয়ার কোস্টগার্ড জানিয়েছে, গত দুই দিনে দেশটির উপকূল থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইউরোপগামী ৫৬টি নৌকা আটকে দেওয়া হয়েছে। এসব নৌকা থেকে ৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : ইউক্রেনকে যুদ্ধবিমান দিল স্লোভাকিয়া

সাম্প্রতিক সময়ে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের কাছে ভূমধ্যসাগর তীরবর্তী তিউনিসিয়া অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ইতালিতে প্রবেশ করা অন্তত ১২ হাজার অভিবাসনপ্রত্যাশী তিউনিসিয়া থেকে এসেছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৩০০ জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা