আন্তর্জাতিক

রেলস্টেশনের টিভিতে আপত্তিকর ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক : স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে রয়েছেন যাত্রীরা, হঠাৎ প্ল্যাটফর্মের টিভির দিকে তাকাতেই বিব্রতকর অবস্থায় পড়লেন সবাই। স্টেশনে লাগানো টিভিতে চলছে পর্ন ভিডিও। টানা প্রায় তিন মিনিট ধরে ভারতের পাটনা স্টেশনের টিভিতে চলে ওই পর্ন ভিডিও। খবর এনডিটিভির

আরও পড়ুন : রফতানি বাড়াতে বাজার খোঁজার পরামর্শ

রোববার ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় চরম বিড়ম্বনায় পড়েছে ভারতের রেল মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে পাটনা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে পর্নোগ্রাফিক ক্লিপ চালানোর ঘটনা ঘটেছে। এ সময় বহু যাত্রী তাদের ট্রেনে চড়ার জন্য অপেক্ষা করছিলেন এবং টানা তিন মিনিট ধরে রেলওয়ে স্টেশনের ১০টি প্ল্যাটফর্মের সবগুলোর টিভি স্ক্রিনে পর্ন ভিডিও চলে। এতে স্টেশনে অপেক্ষারত যাত্রীরা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, দানাপুর বিভাগের অধীনস্থ এই রেলস্টেশনে টিভি স্ক্রিনে ভিডিও সম্প্রচারের দায়িত্ব একটি বেসরকারি কোম্পানিকে দেয়া হয়েছিল। যদিও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই সংস্থার সাথে যোগাযোগ করেন এবং পর্ন ভিডিওর সম্প্রচার বন্ধ করে দেন।

আরও পড়ুন : গ্রেফতার হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

ঘটনার সত্যতা নিশ্চিত করে দানাপুরের ডিআরএম অফিসের মুখপাত্র প্রভাত কুমার বলেন, আমরা এই ঘটনায় তদন্ত শুরু করেছি এবং ওই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করেছি। এছাড়া আমরা ওই কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছি। এমন ঘটনা মেনে নেয়া যায় না। আমরা এই কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করবো।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা