আন্তর্জাতিক

গ্রেফতার হতে পারেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, দলীয় এক নেতাকে গ্রেফতার ও নির্যাতন করার অভিযোগে ২০২০ সালের ২০ আগস্ট জেবা চৌধুরী নামের এক বিচার বিভাগীয় মেজিস্ট্রেট এবং এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে হুমকি দেন।

আরও পড়ুন : কোনো চাপ নেই, নির্বাচন সুষ্ঠু হবে

এ হুমকির পর ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদে মামলা দায়ের করা হয়। কিন্তু ইমরান খান কয়েকবার মামলায় হাজিরা দেননি। এর জেরে সোমবার (১৩ মার্চ) তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত।

আর আদালতের এ নির্দেশ পালনে মঙ্গলবার ইমরান খানকে গ্রেফতার করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

ইমরান খানকে গ্রেফতারে মরিয়া বর্তমান সরকারের নির্দেশ পালনে মঙ্গলবার সকালে ইসলামাবাদ থেকে হেলিকপ্টারযোগে লাহোরে এসেছে পুলিশের একটি বিশেষ দল।

একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, ইসলামাবাদ ও লাহোর পুলিশের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। আর এ বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে ফ্রান্স

বৈঠকে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদ পুলিশকে সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাহোর পুলিশ। এছাড়া তারা নিশ্চিত করবে, ইসলামাবাদের পুলিশ সদস্যরা যেন কোনো বাধা ছাড়াই ইমরানের বাসভবন জামান পার্কে যেতে পারেন।

তবে সূত্রটি জানিয়েছেন, জামান পার্কে যাওয়ার আগে ইসলামাবাদ পুলিশ ইমরানের নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।

হুমকি ছাড়াও তোষাখানা মামলায়ও ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আদালতে উপস্থিত হননি ইমরান। এর বদলে সোমবার লাহোরে একটি র‌্যালি করেছেন তিনি। এছাড়া ঘোষণা দিয়েছেন রোববার ‘ঐতিহাসিক’ এক র‌্যালি করবেন।

তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে গত ৫ মার্চ তার বাসভবন জামান পার্কে গিয়েছিল পুলিশের একটি দল। কিন্তু তারা বাড়ির ভেতর সাবেক প্রধানমন্ত্রীকে খুঁজে পাননি। ফলে পুলিশকে খালি হাতে ফিরে যেতে হয়।

আরও পড়ুন : বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন

এদিকে ইমরান খান আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন তাকে যেন ভার্চ্যুয়ালি শুনানিতে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হয়। অসুস্থ, তাই স্বশরীরে আদালতে উপস্থিত হতে পারছেন এমন যুক্তি দিচ্ছেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা