আন্তর্জাতিক
জি-২০ সম্মেলন

মোদীর আমন্ত্রণে আসছেন পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দিতে পুতিনের সফরসূচি তৈরিতে কাজ করছে ক্রেমলিন- এমন তথ্য জানিয়েছে রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে ব্লুমবার্গ। আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে এ সম্মেলেন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: দেশে ঘাটতি নেই, খাদ্য মজুত আছে

আয়োজক দেশ ভারতের কাছ থেকে পুতিনকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে পত্র পাঠানো হয়েছে। ক্রেমলিন সেই আমন্ত্রণপত্র গ্রহণও করেছে। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ব্লুমবার্গের প্রতিবেদেনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ক্রেমলিন এই মুহূর্তে বার্ষিক অর্থনৈতিক ফোরামের বৈঠকের আয়োজন নিয়ে ব্যস্ত। যা ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনের ঠিক আগে অনুষ্ঠিত হওয়ার কথা। পুতিনের সেই বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে।

তবে জি-২০ সম্মেলনে যোগ দিতে গিয়ে যেন পুতিনকে অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেয়া থেকে বিরত না থাকতে হয় তাই বৈঠকটি এক সপ্তাহ পিছিয়ে দেয়া হচ্ছে। এ বৈঠকে চীন এবং ভারতের শীর্ষ কর্মকর্তারাও যোগ দিতে পারেন।

আরও পড়ুন: মার্কিন অস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া!

গত বছর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশ নেননি পুতিন। তার বদলে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাঠান তিনি। তার আগের বছরও জোটটির শীর্ষ নেতাদের রোম বৈঠকেও যোগ দেননি তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা