ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফতুর হতে চলেছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অনেক দেশ যখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এমন সময় রাশিয়াকে নিয়ে চাঞ্চল্যকর আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির ধনকুবের ওলেগ দেরিপাসকা। দেরিপাসকার মতে ২০২৪ সালে রাশিয়ার কোষাগারের অর্থ শেষ হয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২ মার্চ) সাইবেরিয়ায় অর্থনৈতিক সম্মেলনে এমন শঙ্কার কথা জানান এই রুশ ধনকুবের। দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: স্ত্রীর প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন যুবক

ওলেগ দেরিপাসকা বলেছেন, ‘আগামী বছর আমাদের অর্থ শেষ হবে। এজন্য এমন পরিস্থিতি মোকাবিলায় বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজন।’

তবে যুদ্ধের জন্য গত বছর থেকে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার পরেও রাশিয়ার অর্থনীতির স্থিতিশীলতার প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট। রুশ সরকারের প্রাথমিক অনুমান অনুযায়ী, গত বছরে দেশটির অর্থনীতি ২ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়। যা অর্থনীতিবিদদের ধারণার চেয়ে অনেক কম।

আরও পড়ুন: ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড

প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে রাশিয়ার অর্থনীতিতে ফাটলগুলো দেখা দেওয়া শুরু করেছে। দেশটি চলতি মাসেই জ্বালানি তেলের উৎপাদন কমাচ্ছে। অন্যদিকে পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে বলে শঙ্কা। তাই বলা হচ্ছে, রাশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করছে।

রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মস্কোর ওপর ১১ হাজার ৩০০ এর বেশি নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সেইসঙ্গে রাশিয়ার বৈদেশিক রিজার্ভের প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার আটকে রেখেছে।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা