ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভূমিকম্প-সাইক্লোনে কাঁপল ভানুয়াতু

আন্তর্জাতিক ডেস্ক : ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে একই দিনে ৪ মাত্রার সাইক্লোন এবং ৬.৫ ও ৫.৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

আরও পড়ুন : পুলিশ-মুসল্লি সংঘর্ষে নিহত ২

শনিবার (৪ মার্চ) সকালে কেভিন নামে ঐ সাইক্লোনটি তাফিয়া দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় বাতাসের গতি রয়েছে ঘণ্টায় ২৩০ কিলোমিটার। আগামী ৬-১২ ঘণ্টার মধ্যে বাতাস দুর্বল হয়ে এটি ভানুয়াতু থেকে বিদায় নিতে পারে।

এর আগে শুক্রবার (৩ মার্চ) সাইক্লোন জুডি দেশটির রাজধানী পোর্ট ভিলা অতিক্রম করে।

আরও পড়ুন : মিয়ানমারে মানবাধিকার সংকট সৃষ্টি করেছে জান্তা

একই দিনে দ্বীপরাষ্ট্রটিতে ৬.৫ ও ৫.৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

দুর্যোগকবলিত দেশটিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু করেছে রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও ইউনিসেফ।

আরও পড়ুন : ক্রিকেটার শেন ওয়ার্ন’র প্রয়াণ

ইউনিসেফের এরিক ডুরপেয়ার জানান, ভানুয়াতু প্রাকৃতিক দুর্যোগের সাথে মানিয়ে চলতে অভ্যস্ত। কিন্তু এবারই প্রথম পর পর দুটি সাইক্লোন আঘাত হানলো। রাজধানী পোর্ট ভিলায় আঘাত হানা সাইক্লোন জুডির ফলে এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় কিছু মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে হয়।

আল জাজিরার বলছে, দ্বীপজুড়ে ৪ মাত্রার সাইক্লোনটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাইক্লোনের পর পার্শ্ববর্তী দেশ ফিজি থেকে ত্রাণ তৎপরতা শুরু করেছে ইউনিসেফ।

আরও পড়ুন : ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

ভানুয়াতু রেড ক্রস সোসাইটির মহাসচিব ডিকিনসন জানান, রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্যোগকবলিত এলাকায় সহজে যাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে দূরবর্তী এলাকাগুলোতে যোগাযোগ করা আরও কঠিন হয়ে পড়েছে।

এ দুর্যোগের কারণে স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল এবং স্কুলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিছু শিশু কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত স্কুলে যাওয়ার সুযোগ পাবে না বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা