ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মাস্কবিধি শিথিল করল হংকং

আন্তর্জাতিক ডেস্ক: ৯৫৯ দিন পর বাধ্যতামূলক মাস্কবিধি শিথিলের সিদ্ধান্ত নিয়েছে হংকং সরকার। চীনের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং হংকংয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা জন লি কা-চিউ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: নৌকায় ভোট দেবেন ওয়াদা করুন

লি কা-চিউ বলেন, এখন থেকে আর ঘরে-বাইরে মাস্ক পরা বাধ্যতমূলক নয়। বাইরে বেরোনোর সময় মাস্ক না পরলে জরিমানার যে বিধান জারি করা হয়েছিল, তা ও শিথিল করা হয়েছে। সরকার এখন থেকে কাউকে মাস্ক পরার জন্য জোর করবে না।

২০১৯ সালের শেষ দিকে চীনে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। শনাক্ত হওয়ার পর অবিশ্বাস্য দ্রুতগতিতে বিশ্বজুড়ে ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করে। প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ২০২০ সালে ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন: হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণার পর দেশে দেশে সরকারি উদ্যোগে ঘরে-বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। নাগরিকরা মাস্ক না পরলে আর্থিক জরিমানার বিধানও জারি করে অনেক দেশের সরকার।

চীনের প্রশাসনিক কাঠামোর মধ্যে থাকা দ্বীপ ভূখণ্ড হংকংয়েও এই নিয়ম জারি করা হয়েছিল। ২০২০ সালের ২৯ জুলাই এক সরকারি আদেশে হংকংয়ে বাড়ির বাইরে যানবাহন ও জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক বাধ্যতামূলক করা হয়। এই বিধি কেউ অমান্য করলে তাকে ১০ হাজার হংকং ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৫ হাজার ৬৭৩ টাকা) জরিমানা দিতে হবে বলেও উল্লেখ করা হয় আদেশে।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তির ফল স্থগিত

মাস্ক বাধ্যতামূলক করার আগে সামাজিক দূরত্ববিধি, কোয়ারেন্টাইন ও লকডাউনের মতো বিভিন্ন কঠোর বিধিনিষেধও জারি করেছিল হংকংয়ের সরকার। কিন্তু প্রায় দু’বছর এসব কঠোর বিধির জেরে দ্বীপের অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়ায় ২০২২ সালের প্রথম দিকে করোনার প্রায় সব বিধিনিষেধ শিথিল করে সরকার। তবে বাধ্যতামূলক মাস্কবিধি সে সময় তুলে নেওয়া হয়নি।

হংকংয়ের একটি বড় আর্থিক খাত পর্যটন। মহামারির দু’বছরে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার এই খাতটিকে ফের পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে সরকার। দেশটির পর্যটন ব্যবসায়ীরা বলেছেন, সরকারের এই নতুন ঘোষণা পর্যটন ব্যবসার জন্য সুবিধাজনক হবে।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জন লি বলেন, ‘আমাদের এখন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সময় এসেছে।’

আরও পড়ুন: কানাডায় টিকটক নিষিদ্ধ

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা